1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ আহত, চিকিৎসা অবহেলার অভিযোগ

নরসিংদীর ৫ টি আসনে ৩৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৯ বার পড়া হয়েছে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর ৫ টি আসনে ৩৩ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার(১৮ ই ডিসেম্বর)সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড.বদিউল আলম।

প্রতীক পাওয়াদের মধ্যে নরসিংদী(সদর)-১ আসনে ৮ জন প্রার্থীর মধ্যে রয়েছেন,আওয়ামীলীগ মনোনীত নজরুল ইসলাম হীরু(নৌকা),স্বতন্ত্র কামরুজ্জামান কামরুল(ঈগল),জাতীয় পার্টির,মোঃওমর ফারুক(লাঙ্গল),বাংলাদেশ তরীকত ফেডারেশনের মোঃছবির মিয়া(ফুলের মালা),স্বতন্ত্র মোঃজাকারিয়া(ট্রাক),তৃণমূল বিএনপির মোঃজলিল সরকার (সোনালী আঁশ),বাংলাদেশ সুপ্রীম পার্টির শাহজাহান মিয়া (একতারা),বাংলাদেশ কংগ্রেস এর মোঃইকবাল হোসেন ভূঁইয়া(ডাব)।নরসিংদী-২(পলাশ) আসনে ৪ জন প্রার্থী হলেন,আওয়ামীলীগ মনোনীত,আনোয়ারুল আশরাফ খান(নৌকা),স্বতন্ত্র আফরোজা সুলতানা (দোলনা),জাতীয় পার্টির এএনএম রফিকুল ইসলাম সেলিম (লাঙ্গল) ও স্বতন্ত্র মোঃমাসুম বিল্লাহ (ঈগল)। নরসিংদী-৩(শিবপুর)আসনে ৮ জন প্রার্থী হলেন,বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত,ফজলে রাব্বী খান(নৌকা) স্বতন্ত্র মোঃ সিরাজুল ইসলাম মোল্লা(ঈগল),জাতীয় পার্টির মনোনীত এএসএম জাহাঙ্গীর পাঠান(লাঙ্গল),ন্যাশনাল পিপলস পার্টির মোঃআলতাফ হোসেন(আম),বাংলাদেশ সুপ্রীম পার্টির মিরানা জাফরিন(একতারা),ইসলামী ঐক্যজোটের মোঃনূরুজ্জামান (মিনার),গণফোরামের মাহফুজুর রহমান (উদীয়মান সূর্য),তৃণমূল বিএনপির সুশান্ত চন্দ্র বর্মন(সোনালী আঁশ)। নরসিংদী-৪(বেলাব-মনোহরদী)আসনে ৪ জন প্রার্থী হলেন,আওয়ামীলীগ মনোনীত নূরুল মজিদ মাহমূদ হুমায়ন(নৌকা),স্বতন্ত্র সাইফুল ইসলাম খান বীরু(ঈগল),জাতীয় পার্টির মোঃকামাল উদ্দীন(লাঙ্গল),বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এমদাদুল হক ভূলন(ছড়ি)।নরসিংদী-৫(রায়পুরা)আসনে ৯ জন প্রার্থী হলেন,বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত রাজিউদ্দীন আহমেদ রাজু(নৌকা),স্বতন্ত্র মিজানুর রহমান (ঈগল),জাতীয় পার্টির মোঃশহীদুল ইসলাম (লাঙ্গল),স্বতন্ত্র মোঃসোলায়মান খন্দকার(কাচি),ইসলামী ঐক্যজোটের মুফতি আব্দুল কাদের মোল্লা(মিনার),বাংলাদেশ কংগ্রেস এর মমতাজ মহল(ডাব),গণফ্রন্টের নাজমুল হক শিকদার (মাছ),বিএনএফ এর মোঃবিটু মিয়া (টেলিভিশন) এবং জাসদ এর মাহফুজুর রহমান (মশাল)।

প্রতীক বরাদ্দ দেওয়ার পর নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য প্রার্থীদের নির্দেশনা প্রদান করেন জেলা রিটার্নিং অফিসার।প্রতীক বরাদ্দ পাওয়ার পর উৎসবমুখর পরিবেশে প্রচার-প্রচারণা শুরু করার কথা জানান দলীয় ও স্বতন্ত্র প্রার্থীরা।প্রতীক বরাদ্দ পাওয়ায় দলীয় নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com