1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
১৯৯১ সালের পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে এইচএসসির ব্যবহারিক পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশনা ভারত থেকে এল ৮০ টন কাঁচা মরিচ, দাম কমলো প্রায় অর্ধেক ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ: চট্টগ্রামে ৪৩তম বিসিএস ক্যাডার গ্রেফতার তারেক রহমান বাংলাদেশকে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে শিখিয়েছেন: প্রতিমন্ত্রী পুতুল চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবি মেসির বাবার মৃত্যুতে শোকাহত ফুটবল বিশ্ব তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় বসত ঘরে অগ্নিকাণ্ড

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ২৬৮ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার  মিঠাগঞ্জ ইউনিয়নের আলীগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে জেলে মো: মইনুল আকনের বসতঘর সম্পূর্ণ পড়ে গেছে।  ১৬/০১/২০২৪ মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘুমন্ত অবস্থায় ঘরে আগুন  দেখে  মইনুল ও তার স্ত্রী নিজেদের প্রাণ রক্ষায়  দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসতে পারলেও পুড়ে গেছে ঘরসহ  ঘরে মজুদ রাখা ধান, চালসহ ঘরের সম্পূর্ণ মালামাল।  এমনকি নিজেদের পড়নের কাপড় ছাড়া পানি খাওয়ার একটি গ্লাস ও রক্ষা করতে পারেনি তারা।
ক্ষতিগ্রস্ত মইনুল আকল জানান,  সে ও তার স্ত্রী রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে।  এ সময় ঘরের বারান্দায় আগুন দেখতে পেয়ে ডাক চিৎকার দিয়ে ঘরের  বাইরে বের হয়ে যান।  মুহূর্তের মধ্যেই  পুরো ঘরটি চোখের সামনে আগুনে পুড়ে যায়। তার ঘরে নিজেদের মালামাল ছাড়াও তার বাবা-মা ও  বোনের ঘরের মালামাল ছিল। কিছুই রক্ষা করতে পারেননি। কিভাবে আগুন লেগেছে বিষয়টি  তার কাছেও  রহস্যজনক।  ঘুমানোর সময়  ঘরের বিদ্যুৎ লাইন  বন্ধ ছিল। চুলার আগুন নেভানো ছিল। এমনকি কোন কয়েল জ্বালানো ছিল না। এতে তার  ৫ লাখ টাকার উপরে মালামাল পুড়ে গেছে  ।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  মো. জাহাঙ্গীর হোসেন জানান,  তারা আগুন লাগার বিষয়টি জানেন না।  ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহায়তা করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com