1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি

পিরোজপুর জেলা বিএনপির নতুন কমিটিকে জামায়াতের শুভেচ্ছা

মুহাম্মদ আরিফ বিল্লাহ
  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

পিরোজপুর জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি প্রকাশ হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখা। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক সোহরাব হোসাইন জুয়েল এক প্রেস ‎বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ এবং সেক্রেটারি অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল হক বিএনপির জেলার নতুন কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে যুগ্ম আহ্বায়ক এবং অধ্যক্ষ আলমগীর হোসাইনকে সদস্য মনোনীত করায় প্রত্যেককে পৃথকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এদিকে জামায়াত মনোনীত পিরোজপুর-১ আসনের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ শামীম সাঈদী ও পিরোজপুর-৩ অধ্যাপক আব্দুল জলিল শরীফও বিএনপি’র নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।

‎বিজ্ঞপ্তির মাধ্যমে নেতৃবৃন্দ বলেন, বিএনপির আহবায়ক কমিটি আগামী দিনের জন্য যোগ্যতম এবং মেধাবীদের মাধ্যমে একটি সুন্দর জেলা কমিটি গঠনের মাধ্যমে পিরোজপুর জেলা সংগঠনকে সুসংগঠিত এবং মজবুত করতে ভূমিকা রাখবেন। তারা জেলা কমিটির প্রত্যেক সদস্যের সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করেছেন।

এর আগে গত (২ সেপ্টেম্বর) রাতে পিরোজপুর সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিলে ভোট গণনার সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ব্যালট ছিনতাইয়ের ঘটনার পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা কমিটি বিলুপ্ত করা হয়।

পরে আজ রোববার বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ‎পিরোজপুরে জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটিতে নজরুল ইসলাম খানকে আহ্বায়ক, সাইদুল ইসলাম কিসমতকে সদস্য সচিব, এলিজা জামানকে ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও অধ্যক্ষ আলমগীর হোসেনকে সদস্য করে আংশিক আহ্বায়ক কমিটি প্রকাশ করে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com