1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

বানারীপাড়ায় ১৩ টি চোরাই ল্যাপটপ ও চোর চক্রের মুলহোতা নুরুজ্জামান সহ ৪ সদস্য গ্রেফতার

মো: সাইদুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০১ বার পড়া হয়েছে

বানারীপাড়ায় মুলহোতা সহ আন্ত:জেলা ল্যাপটপ কম্পিউটার চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ টি চোরাই ল্যাপটপ কম্পিউটার উদ্দ্বার করা হয়।১৭ মে শনিবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে থানা উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে ঢাকা’র সাইন্স ল্যাবরেটরি এলাকা থেকে মাসুদ রানা(৩০),মো: হাসান(৩১) ও মো: রায়হান (৩৪)কে গ্রেফতার করে পুলিশের একটি টিম।গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী একইদিন(১৭ মে রাতে) বরিশাল জেলা ডিবি পুলিশের সহায়তায় বরিশাল মহানগরের ফকির বাড়ি রোড এলাকা থেকে ল্যাপটপ কম্পিউটার চোর চক্রের মুলহোতা নুরুজ্জামান মিয়া (৩৪) কে গ্রেফতার করেছে বানারীপাড়া থানা পুলিশ। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩ টি চোরাই ল্যাপটপ কম্পিউটার উদ্দ্বার করা হয়। সম্প্রতি বানারীপাড়ার সলিয়াবাকপুর ইউনিয়নের খলিসাকোঠা মাধিমিক বিদ্যালয় সহ দু’টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ২৫ টি কম্পিউটার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।পরে ওই বিদ্যালয়ের পক্ষ থেকে এ ঘটনায় অজ্ঞাতনামা আসামী করে চুরি মামলা দায়ের করা হয়। এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোস্তফা বলেন, গ্রেফতারকৃতদের আগামীকাল (১৬ মে) সকালে আদালতের মাধ্যমে বরিশাল জেল হাজতে পাঠানো হবে। চুরির সাথে জড়িতদের খুজে বের করে সকলকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com