1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও আইনের শাসনের পথ দেখায়: আইনমন্ত্রী পিরোজপুর-বরিশাল মহাসড়কে বাস-অটোরিকশা সংঘর্ষে কলেজছাত্রী নিহত ফুলবাড়ীতে মোকছেদুল মন্ডলের জায়গায় জবরদখল করে বাড়ি ঘর নির্মাণের অভিযোগ ভেড়ামারার মির্জাপুর গ্রামে সংঘর্ষে আহত ২, হাসপাতালে ভর্তি কালিগঞ্জের নলতায় জমি বিরোধের জেরে গৃহবধূকে মারধর, শ্লীলতাহানি ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ “উন্নয়ন ও জনকল্যাণে গণমাধ্যম-প্রশাসনের সমন্বয়ের প্রত্যয়” গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মানবপাচারের মাস্টারমাইন্ড তায়কোয়ানডো ফেডারেশনের ইতি ও বিকেএসপি তায়কোয়ানডো কোচ হাসান কাঠালিয়ায় গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে ৫ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে কিশোর গ্রেপ্তার

বিএনপি এক দফা দাবি আদায়ে ব্যর্থ হয়েছে- সালমান এফ রহমান

দোহার (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩
  • ৪০৬ বার পড়া হয়েছে

বিএনপি তাদের এক দফা দাবি আদায়ে সম্পুর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান (এমপি)। তিনি বলেন, দেশের জনগন এখন আর তাদের সাথে নেই। তিনি বিএনপিকে একদফার দাবি থেকে সরে এসে নির্বাচনী বাস ভরার পরামর্শ দেন।

সোমবার ঢাকার দোহার উপজেলার থানা উন্নয়ন প্রকল্প ও একটি সেতু ও ৫টি গুরুত্বপূর্ণ সড়ক দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন এবং নয়াবাড়িতে শুকুরসাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে বর্তমান সরকারের অধিনেই হবে। দেশি-বিদেশী কোন অপশক্তি এই নির্বাচনকে বাধাগ্রস্থ করতে পারবে না। এসময় তিনি দোহার-নবাবগঞ্জের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দেশের উন্নয়নে আবাও আওয়ামীলীগ সরকারকে ক্ষমতায় আনতে এখন থেকে নৌকার পক্ষে ভোট চাইতে হবে এবং গত ১০ বছরের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌছে দিতে হবে।

সালমান এফ রহমান আরও বলেন, বিএনপি আন্দোলন করছে ফেজবুক ও ইউটিউবে এবং গুজব ছড়াচ্ছে।

পূর্ব-ঘোষিত কর্মসূচি হিসেবে উপজেলার থানা মসজিদে জোহর নামাজ শেষে দোহার থানার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে থানার পুকুর সংস্কার ও ঘাটলা নির্মাণ, সাহেবখালী খালের উপর এলজিইডি’র বাস্তবায়নে একটি গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ কাজের উদ্বোধন।

বিলাসপুর ইউনিয়নের অবহেলিত চরাঞ্চলের দুটি সড়ক উদ্বোধন। পরে বিকেলে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের দুটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন শেষে বাহ্রা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে শুকুর সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.আলমগীর হোসেন, দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব ফিরোজ মাহমুদ নাঈম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশ্বের আলম, ঢাকা জেলার অতিরিক্ত সহকারি পুলিশ সুপার (অপরাধ) আমীনুল ইসলাম, দোহার সার্কেল এএসপি আশরাফুল আলম, ঢাকা জেলা আওয়মীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফজলুল হক, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বেক্সিমকো গ্রুপের পরিচালক মো. হৃদয় মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, ঢাকা জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত সহ-সভাপতি আলী আহসান খোকন শিকদার, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলার ৮টি ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠণের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com