1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
আর্থিক সংকটে পড়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন পারস্য উপসাগর থেকে ভেসে আসবে আমেরিকান শক্তির হাড় গুঁড়ো হওয়ার শব্দ: ইরানের জেনারেল ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ প্রতিবন্ধী নবজাতককে নিতে অস্বীকৃতি পিতার, বুকে জড়িয়ে ঘরে ফিরছেন মা দেবীগঞ্জে ইউএনওর ওপর হামলা, জড়িতদের খুঁজতে পুলিশের তৎপরতা মাদারীপুরে,মাছ-মাংস ও সবজির বাজার উর্ধমূখী,ক্রেতাদের নাভিশ্বাস গভীর রাতে আগুনে ছাই ৫ দোকান—নিঃস্ব সিরাজগঞ্জের ব্যবসায়ীরা! সলঙ্গায় অভাবের সঙ্গে লড়াই করা এক যুবকের অনুপ্রেরণার গল্প মারা গেছেন সাবেক উপমন্ত্রী ​কাঁঠালিয়ায় উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনোহরদীতে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত-০২

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৩১৪ বার পড়া হয়েছে

নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত জেরে প্রতিপক্ষের হামলায় ০২ জন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় মনোহরদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান অভিযোগকারী কাউছার। অভিযোগে বলা হয়েছে বাদী কাউছার(২৮)পিতা:-আবেদ আলী উপজেলার চালাকচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হাবিজপুর উত্তরপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।তিনি একজন শারীরিক প্রতিবন্ধী।বিবাদী ১/ সবুজ মিয়া(৩২) ২/আলামিন(৩০) উভয় পিতা মৃত আবুল হোসেন ৩/জসিম উদ্দীন(৫৪)পিতা মৃত আছমত আলী ৪/হ্যাপী আক্তার(২২)স্বামী-আলামিন ৫/শান্তা বেগম(২০)পিতা-ইদ্রীস আলী ৬/হালিমা(৪৪)স্বামী-ইদ্রীস আলী ৭/দুলাল মিয়া(৪৫)পিতা-এবাদুল্লাহ সর্ব সাং হাবিজপুর উত্তরপাড়া,মনোহরদী,নরসিংদী।

আমার সাথে তারা দীর্ঘদিন যাবৎ জমি সংক্রান্ত ব্যাপারে কোন্দল চালাইয়া আসিতেছে।তারা জোর পূর্বক আমার ও আমার বাবার পৈত্ত্বিক ভিটা ও জমি দখল করার পায়তারা করে আসিতেছে।এ ব্যাপারে আমরা মনোহরদী উপজেলা ভূমি অফিসে অভিযোগ করিলে গত বৃহঃবার(১৮ এপ্রিল)আনুমানিক ১১.৩০ মিনিটে উপজেলা ভূমি অফিস থেকে জমির সিমানা নির্ধারণ করার জন্য সার্ভেয়ার আসিলে জমির কাগজপত্র যাচাই করে সিমানা নির্ধারণ করতে গেলে বিবাদীরা এই রায় বাঞ্ছাল করার জন্য হট্রগোল শুরু করে।বিবাদীদের চরম হট্রগোলের কারণে সার্ভেয়ার সিমানা নির্ধারণ করতে না পারায় মনোহরদীর পথে রওয়ানা হয়।এ সময় বিবাদীরা আমাদের উপর হামলা চালায় এবং আমাদেরকে গালমন্দ করে।আমরা নিজ বাড়ীর দিকে রওয়ানা হলে বেলা-১২.৪৫ মিনিটের দিকে চেঙ্গাইন কার্পেটিং সড়কের মোড়ে আমাদেরকে চলমান অবস্থায় পাইয়া বিবাদীগণ দা,রড,লাঠি ইত্যাদি দেশীয় মারাত্মক আকৃতির অস্ত্রাদীতে সজ্জিত হইয়া পরস্পর যোগসাজশে দলবদ্ধভাবে তাহাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী বে আইনীভাবে আমাদের পথরুদ্ধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।গাল মন্দ না করার জন্য বিবাদীগণকে দোহাই দিলেও তাহারা তা না মানিয়া ৬ নং বিবাদীর হুকুমে আমাকে হত্যার উদ্দ্যেশে ১ নং বিবাদীর হাতে থাকা দা-লাঠি দিয়া আমার মাথায় আঘাত করিয়া মারাত্মক রক্তাক্ত জখম করে।আমার ছোট ভাই বাবু মিয়া কে হত্যার উদ্দ্যেশে ২ নং বিবাদী তাহার হাতে থাকা লাঠি দিয়া আমার ভাইয়ের ঘাড়ের ডান অংশে আঘাত করিলে ঘাড়ের হাড় ভেঙ্গে মারাত্মকভাবে জখম হয়। ৪ নং বিবাদী আমার ভাইয়ের ডান হাতের কব্জিতে কামড় দিলে রক্তাক্ত জখম হয়।

অন্যান্য বিবাদীরা তাহাদের হাতে থাকা লাঠি,রড দ্বারা আমার বোন লালসাসহ আমাদেরকে উপর্যুপরি আঘাত করিয়া নীলা-ফুঁলা জখম করে।আমার বোনের হাতে থাকা ২.০০০০০(দুই লক্ষ) টাকা মূল্যের I Phone 15 pro নামের মোবাইল সেটটি ভেঙ্গে ফেলে এবং ৭ নং বিবাদী আমার বোনের মাথার চুলে ও জামা কাপড় ধরিয়া শ্লীলতাহানী ঘটায়,৪ নং বিবাদী আমার বোনের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন নিয়ে যায়,যাহার বর্তমান মূল্য প্রায়- ৬০.০০০টাকা।আমাদের চিৎকারে আশেপাশের লোকজন এসে আমাদেরকে নীলা-ফুঁলা জখম অবস্থায় উদ্ধার করে।বিবাদীদের ঘটনা দেখিতে ও শুনিতে থাকা অবস্থায় ১ নং বিবাদী প্রকাশ্যে হুমকী দেয় যে এ বিষয়ে থানায় বা কোর্টে মামলা করিলে সময় বা সুযোগে আমার বাড়ী-ঘরের বড় ধরণের ক্ষতি করিবে।আমাকে সহ আমার বাড়ীর সবাইকে খুন করে ফেলবে।আমি ও আমার ভাই বাবু আশংকাজনক অবস্থায় মনোহরদী উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছি।যে কোন মূহুর্তে বিবাদীরা আমাদের উপর আক্রমণ করে প্রাণনাশ বা বাড়ী-ঘরের বড় ধরণের ক্ষতি করতে পারে।যে কারণে আমাদের জান-মাল রক্ষার্থে মনোহরদী থানায় বিবাদীদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি।এমতাবস্থায় আমি মনোহরদী উপজেলা প্রেসক্লাবের মাধ্যমে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে মনোহরদী থানার ওসি মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।    এদিকে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আবুল কাশেম ভূঁইয়া মহোদয়ের কাছে অভিযোগ ব্যাপারে জানতে চাইলে,তিনি জানান আমি একটি মামলার স্বাক্ষী দিতে চট্রগ্রামে অবস্থান করছি। তাই এই অভিযোগ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছি না।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com