1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

যুক্তরাষ্ট্রে বিক্ষোভে গ্রেফতার ১০ হাজার ছাড়ালো

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ৪৪২ বার পড়া হয়েছে

খবরে বলা হয়েছে, প্রতিদিন বিক্ষোভ নতুন নতুন শহরে যেমন ছড়িয়েছে তেমনি বেড়েছে গ্রেফতার হওয়া মানুষের সংখ্যা। বিক্ষোভ দমনে পুলিশের উপস্থিতি ছিল ব্যাপক এবং কারফিউ জারি থাকায় আইনশৃঙ্খলাবাহিনীর গ্রেফতারের ক্ষমতাও বেড়ে যায়।

এপি’র তথ্য অনুসারে, সবচেয়ে গ্রেফতার করা হয়েছে লস অ্যাঞ্জেলসে। এরপর রয়েছে নিউ ইয়র্ক, ডালাস ও ফিলাডেলফিয়া। গ্রেফতারকৃত বেশিরভাগের বিরুদ্ধে কারফিউ ভঙ্গ ও পুলিশের নির্দেশ মতো বিক্ষোভস্থল ছেড়ে না যাওয়ার মতো অভিযোগ রয়েছে। কয়েকশ’র বিরুদ্ধে ডাকাতি ও লুটপাটের অভিযোগ আনা হয়েছে।

গত সপ্তাহে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে রাজনীতিকরা দাবি করে আসছেন, বিক্ষোভে অংশ নেওয়া মানুষেরা বহিরাগত বা অন্য অঙ্গরাজ্যের। মিনেসোটার গভর্নর দাবি করেছেন, ৮০ শতাংশ বিক্ষোভকারী অঙ্গরাজ্যের বাসিন্দা নন। তবে মিনিয়াপলিসে গ্রেফতারকৃত মানুষের সংখ্যা তাদের এই দাবির সঙ্গে সাংঘর্ষিক। শনিবার রাত থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত গ্রেফতার হওয়া ৫২ জনের ড্রাইভিং লাইন্সেস রয়েছে। হেনেপিন কাউন্টি শেরিফ এই তথ্য জানিয়েছেন।

রাজধানীতে বুধবার সন্ধ্যায় গ্রেফতার হওয়া চার শতাধিক মানুষের ৮৬ শতাংশ ওয়াশিংটন ডিসি, ম্যারিল্যান্ড ও ভার্জিনিয়ার।

গ্রেফতারকৃত কতজনকে বন্দি করে রাখা হয়েছে তা জানায়নি এপি। করোনাভাইরাস মহামারি যুক্তরাষ্ট্রের বিভিন্ন কারাগারেও ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীদের অনেক সময় জিপ-টাই পরিয়ে বসিয়ে রাখতে বা বাসে করে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখা গেছে।

২৫ মে থেকে বিক্ষোভে গ্রেফতার হওয়া তিন সহস্রাধিক মানুষকে সহযোগিতার জন্য লস অ্যাঞ্জেলসে ২০ লাখ ডলারের তহবিল সংগ্রহ করা হয়েছে অনলাইনে প্রচারণার মাধ্যমে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com