1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ফাইনালে অবশ্যই গোল করবেন মেসি: এমবাপ্পে কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রফতানি বাড়াতে বেলারুশে পণ্যের তালিকা পাঠানো হয়েছে: বাণিজ্যমন্ত্রী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৯৪ বার পড়া হয়েছে

বেলারুশের সঙ্গে বাংলাদেশের বিপুল বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে এবং উভয় দেশের বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ বাড়াতে ইতোমধ্যে চুক্তি এবং প্রটোকল স্বাক্ষর করা হয়েছে। বেলারুশে বাংলাদেশের তৈরি পোশাক, আলু ও বিভিন্ন কৃষিপণ্যের প্রচুর চাহিদা রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে রফতানিযোগ্য পণ্যের তালিকা বেলারুশে পাঠানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বাংলাদেশে সফররত বেলারুশের ডেপুটি ফরেন মিনিস্টার আন্দেরি ডাপকুনাসের সঙ্গে সচিবালয়স্থ নিজ দফতরে মতবিনিময়কালে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, বাণিজ্য জটিলতাগুলো দূর হলে রফতানি বাড়বে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আলাপ আলোচনার মাধ্যমে সব সমস্যা দূর করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে বাংলাদেশ ১০০টি স্পেশাল ইকোনমিক জোন গড়ে তুলছে, এখানে ইউরেশিয়া ইকোনমিক জোন করতে চাইলে বাংলাদেশ সব ধরনের সুযোগ-সুবিধা দেবে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুল পরিমাণ উন্নতমানের আলু উৎপাদন হচ্ছে। এগুলো বেলারুশে রফতানির সুযোগ রয়েছে। আলুর আরও উন্নত জাত আবিষ্কার করতে গবেষণার প্রয়োজন রয়েছে। বাংলাদেশে আলু প্রসেস করার শিল্প গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে বেলারুশ বাংলাদেশকে সহযোগিতা দিতে পারে।

সফররত বেলারুশের ডেপুটি ফরেন মিনিস্টার বলেন, বেলারুশ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী। কৃষি সেক্টরে যন্ত্রপাতি সরবরাহ, কারিগরি সহযোগিতা, গবেষণা এবং ফুড প্রসেসিং এর মতো কাজ করার সুযোগ রয়েছে। আগামী দিনগুলোতে একসঙ্গে কাজ করতে আগ্রহী বেলারুশ। দেশটির ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা বাংলাদেশে কাজ করতে আগ্রহী। আগামী দিনে উভয় দেশের বাণিজ্য ও বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে।

এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শরিফা খান উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com