1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

রাজধানী বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় কলাপাড়ার এক যুবকের মৃত্যু

মোঃ শাকিল খান
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

রাজধানী বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মোঃ জুয়েল গাজী (৩০ )নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পশ্চিম মধুখালী গ্রামের মোঃ ইসমাইল গাজীর ছেলে।যে আয়না করলে পুরো পরিবার না খেয়ে থাকতে হয় সেই মানুষটি অকালে চলে গেল রাজধানীর বেইলি রোডের খাবারের দোকান কাচ্চি ভাই  রেস্টুরেন্টের আগুনে । আয়ের মানুষটির জীবন চলে যাওয়ার সংবাদে পুরো পরিবারে নেমে আসছে অমাবস্যার কাল রাত।

একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। নিজের ও পরিবারের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য আজ থেকে বিগত সাত বছর আগে পাড়ি জমান রাজধানী ঢাকায়। বিভিন্ন জায়গায় কাজ করে পরিবারের হাল ধরেন। বিগত সাত মাস আগে রাজধানীর বেইলি রোডের খাবারের দোকান কাচ্চিভাই রেস্টুরেন্টে  চাকরি নেন। কে জানতো এই রেস্টুরেন্টেই জীবন দিতে হবে তার। নিহত জুয়েলের সংসারে রয়েছে দুই সন্তান। এক ছেলে ও এক মেয়ে। বড় মেয়ের বয়স সাত বছর, বাবার মৃত্যুতে অনেক লোকের উপস্থিতি দেখে কিছুটা অনুভব করলেও ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দুই বছরের ছোট্ট পুত্র সন্তান তাইফুল।

এমন করুণ দৃশ্য দেখে সবার চোখের কোনে জল এসে জমে। নিহতের খবর শুনে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন নিহতের বাড়ি এসে নিহতের পরিবারের মাঝে দাফন-কাফন বাবদ সরকারি পঁচিশ হাজার টাকার চেক ও ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতা করেন। এবং নিহতের পরিবারের পাশে থাকবেন পরে আশ্বস্ত করেন।এখন তার দুটি সন্তান ও তার বৃদ্ধ বাবা-মাকে কে দেখবে। তাদের আর্থিক সংকট অনেক। জুয়েল এর এমন মৃত্যুতে পুরো এলাকায় নেমেছে শোকের ছায়া। গ্রামবাসী কি বলে সান্তনা দিবে ভাষা খুঁজে পাচ্ছে না বৃদ্ধ বাবা মাকে। এলাকার ছোট বড় সবাই শোকে ভাষাহীন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com