1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

লালমনিরহাট ২৫০শয্যাবিশিস্ট সদর হাসপাতালে আকস্মিক দুদকের অভিযান

মোঃআশরাফুল আলম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২৫০ বার পড়া হয়েছে

রোববার (১৮মে) দুর্নীতি দমন কমিশনের (দুদক) কুড়িগ্রাম কার্যালয়ের উপসহকারী পরিচালক জনাব মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে লালমনিরহাট ২৫০ শয্যাবিশিস্ট সদর হাসপাতালে আকস্মিক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দুদক টিম হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা লক্ষ্য করে। রোগীদের জন্য বরাদ্দকৃত খাবারের পরিমাণ নির্ধারিত বাজেটের তুলনায় অনেক কম দেয়া হচ্ছিল। প্রতি পিস মাছের ওজন যেখানে ৯০ গ্রাম হওয়ার কথা, সেখানে তা ৩০ থেকে ৫০ গ্রাম পর্যন্ত সরবরাহ করা হচ্ছিল। এছাড়াও, ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর না থাকা, দালালদের সক্রিয় দৌরাত্ম্য, অপরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান এবং রোগী পরিবহনের ট্রলির জন্য অর্থ আদায়ের মতো একাধিক অনিয়মের চিত্র উঠে আসে। অভিযান চলাকালে হাসপাতালে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোকাদ্দেম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সামিরা বেগম। অভিযান শেষে দুদক কর্মকর্তারা জানান, এসব অনিয়ম ও অভিযোগ লিখিত আকারে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে এবং যথাযথ পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com