1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

শারর্দীয় দূর্গা পূজা উপলক্ষে কালিয়াকৈরে বিএনপির আর্থিক সহযোগিতা ও শুভেচ্ছা

শাকিল হোসেন
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলায় শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে আর্থিক সহযোগীতা ও শুভেচ্ছা বিনিময় জানানো হয়েছে।
রোববার দুপুরে উপজেলা ও পৌর বিএনপি সহযোগী  অঙ্গসংগঠনের  উদ্যোগে  শ্রীফলতলী জমিদার মাঠে এই অনুষ্ঠান করা হয়েছে।
কালিয়াকৈর ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক বাবু চন্দ্রমোহন সরকার এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহ সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ মজিবুর রহমান ও কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ।
 এছাড়া উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সভাপতি  দেওয়ান মোয়াজ্জেম হোসেন ও সাধারন সম্পাদক রিয়াজ উদ্দিন,  বীর মুক্তিযোদ্ধা  আখতারুজ্জামান, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান, পৌর যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব আমজাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুজ্জামান শিপলু বকসী, গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক সদস্য সোহেল রানা সহ উপজেলা ও পৌরসভার   শারদীয় দূর্গা পূজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।
কালিয়াকৈর উপজেলা ও পৌর সভায় ১৩৯ টি দুর্গা মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদক হাতে বিএনপির পক্ষথেকে দশ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com