1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ঝালকাঠি সদর হাসপাতালে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে দিনব্যাপী প্রশিক্ষণ রাষ্ট্রের প্রত্যেক মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের সবচেয়ে বড় সাফল্য: প্রেস সচিব সালেহ শিবলী আদমদীঘিতে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড নন্দীগ্রামে লাইসেন্স বিহীন অতিরিক্ত মূল্যে সার বিক্রি’র দায়ে মোবাইল কোর্টে সার ব্যবসায়ী’র ৫৫হাজার টাকা জরিমানা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও বৃক্ষরোপণে উৎসাহ বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ অভিযোগের পরও বন্ধ হয়নি চিকিৎসা, ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে একাধিক অভিযোগ পরিচয়পত্র দেওয়ার নামে টাকা উত্তোলনের অভিযোগ দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার: আইনমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখনই বলা যাচ্ছে না: সিইসি

শিবপুর উপজেলা দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এম এ সাকিব খন্দকার
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৩ বার পড়া হয়েছে

নরসিংদীর ,শিবপুর উপজেলা দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৩ ই ফেব্রুয়ারি ২০২৪ ইং মঙ্গলবার দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় এর মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উক্ত  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  নরসিংদী তিন শিবপুর থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা,তিনি বলেন এই বিদ্যালয়ে আমি আগেও দুই বার এসেছি এই বিদ্যালয়ে আমার স্মৃতিচারণ আছে, এই বিদ্যালয়ের চারতলা ভবনটি আমি করে দিয়েছি তখনও মনির মাস্টার প্রধান শিক্ষক ছিলেন,তিনি বলেছিলেন আমার বিদ্যালয়ের চারতলা ভবন করে দিতে হবে আমি করে দিয়েছিলাম আমি  দড়িপুরা আদর্শ উচ্চ  বিদ্যালয়ের বাউন্ডারি দেওয়াল ও পাশাপাশি মসজিদের অসমাপ্ত কাজ সমাপ্ত করে দিব এবং আগামী ৬ মাসের মধ্যে করে দিতে চেষ্টা করিবো,বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও অভিভাবকদের নিকট আমার আবেদন শিক্ষার্থীরা যাতে সঠিকভাবে লেখাপড়ার মনোযোগী হয় সেদিকেও অভিভাবকরা খেয়াল রাখবেন।

ছেলেমেয়েরা সঠিকভাবে পড়াশোনা করে কিনা স্কুলে কার সাথে আসা-যাওয়া করে কাদের সাথে মিশে এই ব্যাপারে শিক্ষক,অভিভাবক আপনারা গুরুত্ব সহকারে দেখবেন। আপনাদের ছেলে মেয়েরা যদি একবার বিপদে চলে যায় তখন কিন্তু আবার পূর্বের পথে ফিরে আনা কঠিন,এটা কিন্তু মা-বাবাভাই-বোন, শিক্ষক ,অভিভাবক হিসাবে আপনাদের সকলের দায়িত্ব এই বিদ্যালয় যাতে শতভাগ পাস করিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে ।এই এলাকার সকল উন্নয়নমূলক কাজ আমি করতে চাই, রাস্তা, ঘাট ,মসজিদ,স্কুল, কলেজ ,সকল উন্নয়নমূলক কর্মকান্ড আমি এমপি থাকা অবস্থায় সমাপ্ত করিতে চাই, আপনারা আমাকে সহযোগিতা করিবেন,কে আমাকে ভোট দিল কে দিল না সেগুলো দেখার প্রয়োজন নাই।আমি এখন সকলেরই এমপি।শিবপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয় এর সভাপতি আলহাজ্ব সৈয়দ আসাদুজ্জামান আসাদ এর  সভাপতিত্বে ,উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তাপসী রাবেয়া, শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মনির উদ্দিন , প্রধান শিক্ষক দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শিবপুর উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, শিবপুর উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি আব্দুল হাই মাস্টার, শিবপুর উপজেলা যুবলীগ এর সাধারণ সম্পাদক শেখ কামাল,  আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা এমপির  ব্যক্তিগত কর্মকর্তা আবুল কালাম আজাদ, জয়নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com