1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Контроль якості для змістовної статті — 029 Контроль якості для змістовної статті — 029 ময়মনসিংহ সদরে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানো ও দালাল দমনের নির্দেশ মেলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ, চেক-স্ট্যাম্প দেখিয়ে ‘প্রকৃত ঘটনা’ প্রকাশের দাবি কৃষক দল নেতার আবাসিক হোটেলে নারীর সঙ্গে রাতযাপনের অভিযোগ বিএনপি নেতা ‘ভাটা শহীদের’ বিরুদ্ধে খাল পরিস্কার: জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে গৌরনদী পৌরশহরের দুই সহস্রাধিক পরিবার ফরিদপুরের বোয়ালমারীতে সেচপাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ১০ ইউপি সদস্যের অভিযোগ বাতিল করে নতুন নির্বাচনের দাবি বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

সিরাজগঞ্জের শালীয়াগাড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ জাকি উল্লাহ
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের শালীয়াগাড়ি বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় মূলত প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কবি সাহিত্যিক মীর এনামুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ কাজীমুদ্দীন কাজী। তিনি তার বক্তব্যে দলের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরেন এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে বিভিন্ন করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, ‍‍`আমাদের দলীয় ঐতিহ্য অক্ষুন্ন রাখার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।‍‍`
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান প্রার্থী ইমতিয়াজ মাহমুদ খোকন, সাবেক সাধারণ সম্পাদক আঃ সালাম, সাধারণ সম্পাদক পদ প্রার্থী শাহ আলম মন্ডল, সাবেক ইউপি সদস্য আব্দুল বারেক, মলিন চন্দ্র মাহাতো, যুবদল নেতা সাকিল এবং অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তারা সকলেই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য বিভিন্ন কর্মসূচি প্রস্তাব করেন।
সভায় ১লা সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে অর্থ কমিটি, শৃঙ্খলা কমিটি, মিডিয়া কমিটি সহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। এসব কমিটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এই ধরনের সভা বিএনপির সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দলের একতা ও সংহতি বৃদ্ধিতে ভূমিকা রাখে বলে মনে করেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রসঙ্গত, বিএনপি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল হিসেবে পরিচিত। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে দলীয় কর্মীরা উৎসাহ উদ্দীপনায় মেতে উঠার প্রস্তুতি নিচ্ছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com