1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

সিরাজগঞ্জ-৩ আসনে প্রার্থী হিসেবে আলোচনায় সাইদুর রহমান বাচ্চু

মোঃ আবুসুফিয়ান তালুকদার
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-৩ আসন (রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা) ঘিরে বিএনপির রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোরালো আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা এবং নেতৃত্বের দক্ষতার কারণে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
 এ বিষয়ে বাচ্চু বলেন,
“আমি সবসময় দলের জন্য কাজ করেছি এবং করে যাচ্ছি। দলের চেয়ারম্যান যদি আমাকে সিরাজগঞ্জের যেকোনো স্থানে দায়িত্ব দেন, আমি সেখানে জনগণের সেবায় নিয়োজিত থাকব।”
তিনি আরও যোগ করেন,
“সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই আমাদের অভিভাবকস্বরূপ। যদি তিনি মনে করেন আমাকে সিরাজগঞ্জ-৩ আসনে জনগণের পাশে দাঁড় করাতে হবে, আমি অবশ্যই তার সিদ্ধান্তকে শ্রদ্ধা করব।”
 দলীয় ঐক্যের প্রসঙ্গে তিনি বলেন,
“আমি সবসময় চাই বিএনপি ঐক্যবদ্ধ থাকুক। ধানের শীষকে জয়ী করার জন্য আমার কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
 রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিরাজগঞ্জ-৩ আসন সবসময়ই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। যদি আসন্ন নির্বাচনে বিএনপি থেকে সাইদুর রহমান বাচ্চু প্রার্থী হন, তবে তৃণমূলের শক্তিশালী সমর্থন এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্য তার বড় শক্তি হয়ে উঠবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com