1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগির ৪১ হাজার টাকা চুরি বিদেশি পিস্তল ও গুলিসহ টেকনাফে গ্রেপ্তার ১ বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে অটো রাইস মিল মালিক খুনের অভিযোগ পায়ের রগ কেটে নির্মম হত্যাকাণ্ড, পুলিশের হেফাজতে সাবেক স্ত্রী মোংলায় ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রজননস্থান ধ্বংসে ব্রাক’র পরিচ্ছন্নতা অভিযান স্থানীয় নির্বাচনের প্রার্থী বাছাইয়ে তিন মানদণ্ডে হবে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি আশুরায় ‘অতিরিক্ত ছুটি’ পাচ্ছেন না সরকারি চাকরিজীবীরা দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ

সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ইনসাফ কায়েম সম্ভব হবে: জামায়াত আমির

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

সংসদ ইনসাফ বা ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল-এর সূচনা বক্তব্যের পর তাকে শুভেচ্ছা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদ দেশের সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হোক—এটাই তাদের প্রত্যাশা। তিনি উল্লেখ করেন, ডেপুটি স্পিকারের আসনটি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই আসন থেকে নিরপেক্ষতা বজায় রেখে সিদ্ধান্ত গ্রহণের প্রতিশ্রুতি দেওয়ায় তিনি তাকে অভিনন্দন জানান।

তিনি আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে ডেপুটি স্পিকারকে সর্বাত্মক সহযোগিতা করবে তার দল। আপনার দায়িত্ব পালনের সময় আমাদের পক্ষ থেকে যেকোনো প্রয়োজনীয় সহযোগিতা থাকবে, এমন আশ্বাসও দেন তিনি।

বিরোধীদলীয় এই নেতা বলেন, মানুষ হিসেবে ভুল হওয়া স্বাভাবিক। ডেপুটি স্পিকারের কোনো সিদ্ধান্তে ভুল হলে তা সংশোধনে সহযোগিতা করা বিরোধীদলের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

তার বক্তব্যে সংসদের কার্যক্রমে পারস্পরিক সম্মান, সহযোগিতা এবং গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com