1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প বিষয়ক সভা ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত ও বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত লক্ষ্মীপুরে মাটির নিচ থেকে ৩টি মর্টার শেল উদ্ধার রাকসু ভবনে পুলিশ রেইড দিলে অস্ত্রের কারখানা পাওয়া যাবে মধ্যপ্রাচ্য যুদ্ধের অনিশ্চয়তায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ভিমরুলীতে ডিজে ও উচ্চস্বরে সাউন্ড সিস্টেমে কড়াকড়ি, মাঠে প্রশাসন সরকারি রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগ, চলাচলে দুর্ভোগ এলাকাবাসীর। শ্রাবণজুড়ে নওগাঁয় ২৫ হাজার গাছ লাগানোর ঘোষণা, সবুজায়নে ব্যাপক কর্মসূচি দীর্ঘ বৈষম্যের অবসান: সহকারী অধ্যাপক (পিডিয়াট্রিক্স) পদে পদোন্নতি পেলেন মানবিক চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম নওগাঁর পত্নীতলায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক প্রকৃতি সংরক্ষণে দক্ষিণ হলদিবুনিয়ায় সিএনআরএস-নবপল্লবের বনায়ন কার্যক্রম উদ্বোধন

বিএনপির মনোনয়ন পেলেন মিথ্যা অভিযোগে কারা নির্যাতিত শাকিলা ফারজানা

Desk report
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৭৬ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য ইতোমধ্যে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপি মনোনীত ৩৬ জনের নাম ঘোষণা করেন।

এতে সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি হতে যাচ্ছেন চট্টগ্রামের হাটহাজারির পরিচিত মুখ, ২০১৫ সালের জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে অর্থায়নের মিথ্যা অভিযোগ এনে র‌্যাবের দায়ের করা মামলায় কারা নির্যাতিত বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা।

তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও আংশিক বায়েজিদ) সংসদীয় আসনের সাবেক চারবারের সংসদ সদস্য ও বিএনপির সাবেক মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা। বিগত পতিত স্বৈরাচার সরকারের আমলে তিনি চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণ করেন। বাবার যোগ্য উত্তরসূরি হিসেবে তিনি চট্টগ্রামের রাজনীতিতে অত্যন্ত সক্রিয় ছিলেন।

২০১৫ সালের জঙ্গি সংগঠন হামজার ব্রিগেডকে অর্থায়নের মিথ্যা অভিযোগে র‌্যাবের দায়ের করা মামলায় তিনি দীর্ঘ ১০ মাস ৮ দিন কারাবরণ করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ১০ মার্চ আদালত তাকে এই মামলায় খালাস দেন।

ব্যারিস্টার শাকিলা ফারজানা পেশাগত জীবনে একজন আইনজীবী। তিনি ১৯৭৭ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটে বড় মীরা পাড়ার জন্মগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com