1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কানাডার দাবানল নিয়ে ক্ষুব্ধ, নতুনভাবে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি ও এলামনাই এ্যাসোসিয়েশনের কার্যালয়ের উদ্বোধন নওগাঁর আত্রাইয়ে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ: কনের বাবার জরিমানা ও মুচলেকা কপোতাক্ষের তীরে মৃত্যুর ফাঁদ: কয়রায় ছাদ ধসে পড়ল কলেজের ভবনের, অলৌকিকভাবে রক্ষা ২৫০ শিক্ষার্থীর ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি চিরিরবন্দরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু জনবান্ধব প্রশাসন, অপরাধ দমন, দ্রুত জনসেবা ও উন্নয়নে গৌরনদীবাসীর আস্থার নাম ইউএনও মো. ইব্রাহীম রাজশাহীতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “বন্যপ্রাণী সংরক্ষণ ও আমাদের দায়িত্ব” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত নোয়াখালীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে কৃষি কর্মকর্তা নিহত রাজশাহীর বাগমারা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর টানা ১০০ দিনে

আইনজীবীর পোশাকে হাইকোর্টে মমতা! ‘চোর চোর’ স্লোগান আদালত চত্বরে

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি সরিয়ে রেখে সম্পূর্ণ নতুন অবতারে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো।

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে দীর্ঘদিনের রাজনৈতিক পরিচিতি সরিয়ে রেখে সম্পূর্ণ নতুন অবতারে ধরা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাদা শাড়ির ওপর কালো কোট এবং আইনজীবীর গাউন পরে তিনি পা রাখলেন হাইকোর্ট চত্বরে। জানা গিয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে তথা উত্তরপাড়ার পরাজিত তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করতেই এদিন হাইকোর্টে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করতে হাজির হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এদিকে শুনানি শেষে হাইকোর্ট চত্ত্বরে সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ধরে ওঠে ‘চোর চোর’ স্লোগান, মুহূর্তে রণক্ষেত্রের চেহারা নেয় আদালত চত্বর। উপস্থিত পুলিশ কর্মীদের পরিস্থিতি সামলাতে কালঘাম ছোটে।

কেন হঠাৎ আইনজীবীর ভূমিকায় মমতা?

ভোটের ফলপ্রকাশের পর থেকেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে, রাজ্যজুড়ে শাসকদলের (বিজেপি) আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের ওপর হামলা ও পার্টি অফিস ভাঙচুর চালাচ্ছে। এই ‘ভোট পরবর্তী হিংসা’র অভিযোগ তুলে মামলা দায়ের করেছেন আইনজীবী তথা কল্যাণ-পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। সেই মামলার সওয়াল করতেই এদিন নিজে সশরীরে আদালতে উপস্থিত হন মমতা। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী পদ ছাড়ার পরই তিনি জানিয়েছিলেন যে, আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে তিনি আবারও আইনের চর্চা শুরু করবেন। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য ও অন্যান্য আইনজীবীদের সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির এজলাসে প্রবেশ করেন তিনি।

আদালত চত্বরে বিক্ষোভ ও বিশৃঙ্খলা

শুনানি শেষে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হাইকোর্টের মূল প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন সেখানে উপস্থিত একাংশ আইনজীবী তাঁকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পরিস্থিতি নিমেষের মধ্যে উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে সেখানে মোতায়েন থাকা পুলিশ কর্মীদের কার্যত হিমশিম খেতে হয়। স্লোগান ও ভিড়ের ধাক্কায় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বের করে দিতে রীতিমতো লড়াই করতে হয় নিরাপত্তারক্ষীদের।

রাজনৈতিক প্রেক্ষাপট

দীর্ঘ তিন দশকের বেশি সময় পর বাংলার মসনদ খুইয়েছে তৃণমূল কংগ্রেস। ২০৭টি আসন নিয়ে রাজ্যে সরকার গড়েছে বিজেপি। বিপুল জয়ের পর রাজ্যে গেরুয়া শিবিরের দাপট বাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন যে, তিনি হাল ছাড়তে নারাজ। সাংবাদিক বৈঠকে আগেই জানিয়েছিলেন, পরাজয়কে তিনি রাজনৈতিক চক্রান্ত হিসেবে দেখছেন। এদিন আদালতে তাঁর আইনজীবী হিসেবে অবতীর্ণ হওয়া সেই রাজনৈতিক লড়াইয়েরই একটি নতুন কৌশল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও আজকের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “আমার অনেক কাজ এই সব প্রশ্নের উত্তর দেওয়ার মত আমার সময় নেই। আমি এগুলি নিতে এত ভাবি না”।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com