1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

বেনাপোলে হিজড়াকে খুন করে মাটি চাপা: মৃতদেহ উদ্ধার করলো পুলিশ

কিশোর কুমার দেবনাথ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৫৭১ বার পড়া হয়েছে
বেনাপোলে রেশমা হিজড়াকে খুন করে মাটি চাপা দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।১১ই মার্চ সোমবার দুপুর একটার দিকে বেনাপোলের কাগজপুকুর প্রাইমারী স্কুলের ১০০ কাজ দূরে একটি সীমানা প্রাচীরের পাশে মাটিতে পোতা মৃতদেহ উদ্ধার করে যশোর পুলিশের যৌথ বাহিনীর একটি টিম।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের হয়ে কাজ করতেন রেশমা হিজড়া। এসব মালামাল বেনাপোল থেকে যশোরে পাচার করতেন। আজ সকালে স্থানীয় লোকজন স্কুলের অদূরে একটি আমবাগানের পাশে গেলে সেখানে কবর দেয়ার  মতো দেখতে পায়। সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ দুপুরে গিয়ে গর্ত খুঁড়ে মাটি সরিয়ে তার মৃত্যু দেহ উদ্ধার করেন।
সীমান্তের বিশেষ সূত্রগুলো জানিয়েছেন, রেশমা হিজড়া বেনাপোল ইমিগ্রেশন ও বেনাপোল রেলস্টেশন ব্যবহার করে একটি চোরা কারবারী চক্রের মালামাল আনা নেওয়া করতেন। প্রভাব খাটিয়ে ও কর্মকর্তাদের হেনস্ত করে ইমিগ্রেশন কাস্টমস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সংস্থাদের জিম্মি করে তিনি এ কাজ করে আসছিলেন। সূত্রগুলো আরো জানায়, এই চোরাকারবারী চক্রের সঙ্গে দ্বন্দ্বের কারণে এ হত্যাকান্ড ঘটনা ঘটে থাকতে পারে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে বেনাপোল ও যশোর জেলা পুলিশের একটি টিমের সমন্বয়ে যৌথভাবে গর্ত খুঁড়ে মাটি সরিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। তবে কে বা কারা কি কারনে এ হিজড়াকে খুন করেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। পুলিশের কয়েকটি টিম গঠনস্থলে আছে। তারা অনুসন্ধান চালাচ্ছে। কারা কি কারনে তাকে হত্যা করেছে। এরপরেই খুনিদের ধরতে পুলিশ অভিযানে নামবে বলে জানান এ কর্মকর্তা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com