কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়ি ইউনিয়নে জয়রামপুর গ্রামে পূর্বশত্রুতার জের ধরে শীর্ষ সন্ত্রাসী রনি মোল্লা ও রিগ্যান মোল্লার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী নাদেরার বাড়িতে হামলা চালায়। নাদেরার চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে দেখে সন্ত্রাসীদের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মারপিট ও ঘরবাড়ি ভাংচুর করছে রক্তাত্ব অবস্থায় স্থানীয় লোকজন নাদেরা,সোনিয়া,সেলিনা সিয়াম কে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এ বিষয়ে নাদেরা বাদি হয়ে ১১/০৩/২০২৪ ইং তারিখে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেন। সন্ত্রাসী রনি ও রিগ্যান এলাকায় মাদক সম্রাট হিসাবে পরিচিত। মাদক বিক্রি করে যুব সমাজ নষ্ট করছে হত্যা মামলায় রিগ্যান পালাতক ছিল। আবার এলাকায় এসে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে নিয়মিত। রনি ও রিগ্যান মোল্লা এলাকায় অস্ত্র মহড়া দিচ্ছে। রনি ও রিগ্যান কে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।