1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষথেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম জামালপুরের ইসলামপুর বিএনপির উদ্যোগে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৭ জুলাই শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী টানা বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, হাসপাতাল রোডে জাল ফেলে মাছ শিকার। জামালপুরের ইসলামপুর বণিক সমিতির উদ্যোগে নব- নির্বাচিত এমপি সুলতান মাহমুদ বাবু কে সংবর্ধনা প্রদান রাজারহাটে জমি বিরোধের জেরে ১০ বাড়িতে সংঘবদ্ধ হামলা-লুটপাটের অভিযোগ, নিঃস্ব ১০ পরিবার বগুড়ায় মৌ পরিবহন যাত্রীবাহী বাস থেকে ৩০০ পিস বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশন এ্যাম্পুলসহ ফরহাদ গ্রেফতার কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড

১৭ জুলাই শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী

দেওয়ান মাসুকুর রহমান 
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
আসছে ১৭ জুলাই শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।
শুক্রবার (১৭ জুলাই ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৬-০০ ঘটিকায় “রক্তে কেনা মাতৃভাষায় সুন্দর করে কথা বলি।’— এই শ্লোগানকে সামনে রেখে এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে আপনি সবান্ধব উপস্থিতির জন্য সুধীজনদের প্রতি আমন্ত্রণ জানিয়েছেন শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের প্রশিক্ষক ও পরিচালক বিকাশ দাস বাপ্পন।
শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়র সদস্য, ইংরেজি দৈনিক দ্য ফিনান্সিয়াল পোস্ট ও সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “একটি জাতির সাংস্কৃতিক বিকাশের অন্যতম ভিত্তি হলো শুদ্ধ ভাষা চর্চা এবং সৃজনশীল সাংস্কৃতিক আন্দোলন। শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুল অল্প সময়ের মধ্যেই ভাষা, সাহিত্য, আবৃত্তি ও অভিনয়চর্চাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। বিশেষ করে শিশু-কিশোরদের মধ্যে শুদ্ধ উচ্চারণ, আত্মবিশ্বাস, নান্দনিকতা এবং দেশপ্রেমের চেতনা বিকাশে এ প্রতিষ্ঠানের উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।”
তিনি আরও বলেন, “ভাষা আন্দোলনের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে মাতৃভাষাকে ভালোবাসতে, সঠিকভাবে ব্যবহার করতে এবং আগামী প্রজন্মের কাছে তার মর্যাদা পৌঁছে দিতে। ‘রক্তে কেনা মাতৃভাষায় সুন্দর করে কথা বলি’— এই শ্লোগান কেবল একটি আহ্বান নয়; এটি ভাষার প্রতি দায়বদ্ধতা, সংস্কৃতির প্রতি অঙ্গীকার এবং জাতিসত্তার প্রতি গভীর শ্রদ্ধার বহিঃপ্রকাশ।”
কমরেড সৈয়দ আমিরুজ্জামান শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, “এ ধরনের সাংস্কৃতিক প্রতিষ্ঠান যত শক্তিশালী হবে, সমাজ তত বেশি মানবিক, অসাম্প্রদায়িক ও সংস্কৃতিবান হয়ে উঠবে। তিনি প্রতিষ্ঠানের প্রশিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং আয়োজকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com