1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম সোমবার শোক দিবস পালন করবে বিএনপি ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ চট্টগ্রাম জেলা শাখার পক্ষথেকে বন্যায় কবলিত মানুষদের ত্রান সামগ্রী বিতরণ কার্যক্রম জামালপুরের ইসলামপুর বিএনপির উদ্যোগে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন ১৭ জুলাই শব্দশৈলী শ্রীমঙ্গল আবৃত্তি ও অভিনয় স্কুলের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী টানা বৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা, হাসপাতাল রোডে জাল ফেলে মাছ শিকার। জামালপুরের ইসলামপুর বণিক সমিতির উদ্যোগে নব- নির্বাচিত এমপি সুলতান মাহমুদ বাবু কে সংবর্ধনা প্রদান রাজারহাটে জমি বিরোধের জেরে ১০ বাড়িতে সংঘবদ্ধ হামলা-লুটপাটের অভিযোগ, নিঃস্ব ১০ পরিবার বগুড়ায় মৌ পরিবহন যাত্রীবাহী বাস থেকে ৩০০ পিস বুপ্রেনরফাইনযুক্ত ইঞ্জেকশন এ্যাম্পুলসহ ফরহাদ গ্রেফতার কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনের কারাদন্ড

বেড়িবাঁধের বরাদ্দের এক টাকাও লুটপাট করতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, ‘আনোয়ারার সবচেয়ে বড় সমস্যা উপকূলীয় বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ নির্মাণের নামে অতীতে হাজার হাজার কোটি টাকার বরাদ্দ দেওয়া হলেও আওয়ামী লীগ সরকার তা লুটপাট করেছে। চলতি অর্থবছরেও বাঁধ নির্মাণে বরাদ্দ রাখা হয়েছে। আমরা কথা দিচ্ছি, এই বরাদ্দের একটি টাকাও কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না। সংসদে বিষয়টি জোরালোভাবে তুলে ধরে দ্রুত কাজ বাস্তবায়নের দাবি জানানো হবে।’

রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা দোভাষী বাজার এলাকায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে উপকূলীয় বেড়িবাঁধের বেহাল অবস্থা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‘দেশের চলমান বন্যা পরিস্থিতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘যে কারণেই হোক, সরকার পরিস্থিতি সামাল দিতে পারছে না। এখন দোষারোপ করে লাভ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মানুষ চরম দুর্ভোগে রয়েছে। দুর্যোগ মোকাবিলায় দল-মত নির্বিশেষে সামর্থ্যবান ব্যক্তি, ছাত্রসমাজ ও সাধারণ মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।’

তিনি বলেন, ‘চট্টগ্রামের বন্যা পরিস্থিতি নিয়ে সারা দেশের মানুষ উদ্বিগ্ন। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যরা শুরু থেকেই এখানে কাজ করছেন। এসে দেখলাম, পাঁচ থেকে সাত দিন ধরে কয়েকশ পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। অথচ স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কাউকে কার্যকরভাবে পাশে দেখা যায়নি। প্রয়োজনীয় ত্রাণও অনেক মানুষ পাননি।’

নাহিদ ইসলাম আরও জানান, আনোয়ারার পর বাঁশখালীসহ চট্টগ্রামের অন্যান্য বন্যাকবলিত এলাকাতেও এনসিপির পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হবে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক, ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বকর মজুমদার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, মোহাম্মদ শাহেদসহ স্থানীয় নেতারা।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com