1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন মোংলায় পানির ট্যাংক বিতরণ সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে…পরিবেশ প্রতিমন্ত্রী কাঠলিয়ায় অনুমতি ছাড়াই সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী

ফুলবাড়ীতে ছামেদুল চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন

মোহাম্মদ আশরাফুল আলম 
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
Oplus_16908288
দিনাজপুরের ফুলবাড়ীতে আমডুঙ্গীহাট যুব সমাজের আয়োজনে উপজেলা ভিত্তিক ‘ছামেদুল চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ২১ আগস্ট  বিকেল সাড়ে ৪টায় আমডুঙ্গীহাট মাঠে  টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মকছেদ আলী সরকার, ৭নং শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম, রাজরামপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ আব্দুল গণি সরকার। উদ্বোধনী খেলায়  সেতাবগঞ্জ খেলোয়াড় কল্যান সমিতি বনাম পাঁচবিবি খেলোয়ার কল্যান সমিতি অংশগ্রহন করেন। উদ্বোধনী খেলায় পাঁচবিবি খেলোয়াড় কল্যান সমিতিকে ০-১ গোলে হারিয়ে বিজয় অর্জন করেন সেতাবগঞ্জ খেলোয়াড় কল্যান সমিতি। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ৮টি উপজেলার ৮ দলের অংশগ্রহনের এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।
এ বিষয়ে চেয়ারম্যান ছামেদুল ইসলাম জানান, খেলার মূল উদ্দেশ্য যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা। যুবসমাজ এই খেলার আয়োজন করেছে আমি পৃষ্ঠপোষক হিসেবে খেলা পরিচালনায় সার্বিক সহযোগিতা করে যাচ্ছি ইউনিয়নের যেকোনো জায়গায় এই ধরনের খেলার আয়োজন করা হলে আমি আমার সর্বোচ্চ সহযোগিতা করে যাব।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com