1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন মোংলায় পানির ট্যাংক বিতরণ সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে…পরিবেশ প্রতিমন্ত্রী কাঠলিয়ায় অনুমতি ছাড়াই সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ রাষ্ট্রপতির একান্ত সচিব হলেন আবু আউয়াল রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর থেকে যেন ২০ বছরে না যায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে, লোডশেডিংও কমে এসেছে: রিজভী

রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মো. আরফান আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে
 ঠাকূরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মো. আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে রুহিয়া উপজেলা প্রেসক্লাব।
মঙ্গলবার ১৮ আগস্ট  নবগঠিত রুহিয়া উপজেলার অস্থায়ী কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় নবগঠিত রুহিয়া উপজেলার সার্বিক উন্নয়ন, সম্ভাবনা ও বিভিন্ন জনকল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় ইউএনও মো. আলাউদ্দিন বলেন, “উপজেলা প্রশাসন ও গণমাধ্যম যৌথভাবে কাজ করলে রুহিয়া উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।” তিনি এলাকার উন্নয়ন ও জনস্বার্থে সাংবাদিকদের ইতিবাচক, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় রুহিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মজহারুল ইসলাম বাদল, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সহ-সভাপতি ফারুক হোসেন, সহসাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি মুহা. আমিনুল হক, সাবেক সহসাধারণ সম্পাদক মো. কুদরত আলী, সদস্য ইব্রাহিম জামাল, আহসান হাবীব রুবেল, সুমন, রমজান, বিমলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে নবাগত রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা

মো. আলাউদ্দিনকে রুহিয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মতবিনিময় সভায় নবগঠিত রুহিয়া উপজেলাকে একটি জনকল্যাণমুখী, আধুনিক ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমের জোরালো ও দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com