1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

চাঁদপুরে নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার

এমতেয়াজ পাটওয়ারী 
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে
চাঁদপুরের ফরিদগঞ্জে ঘরের বাইরে থেকে ইউসুফ আলী মাস্টার (৬০) নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত্যুর প্রায় ৩০ ঘণ্টা পর শুক্রবার (২১ আগস্ট) বিকেলে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম বদরপুর গ্রামের আনিস ভূঁইয়া বাড়ির বাসিন্দা ছিলেন।
​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত ইউসুফ আলী বেশ কিছুদিন ধরে একাই বসবাস করছিলেন। দুই বছর আগে তাঁর স্ত্রী মারা যান এবং তিন মেয়ের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছোট ছেলেও থাকত বোনের বাড়িতে, মাদ্রাসায় পড়াশোনার সুবাদে।
​পরিবারের তথ্যমতে, গত বৃহস্পতিবার সকালে স্থানীয় একটি দোকানে ছোট ভাইদের সঙ্গে চা পান করে নিজ বাড়িতে ফেরেন তিনি। এরপর থেকেই তিনি সবার আড়ালে চলে যান। ধারণা করা হচ্ছে, গোসল সেরে ঘরে ফেরার পথে আকস্মিক স্ট্রোক করেন তিনি এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর দীর্ঘ সময় তাঁর মরদেহ ঘরের বাইরে পড়ে থাকে।
​শুক্রবার জুমার নামাজের ঠিক আগে ওই বাড়ির দুটি শিশু ঘরের বাইরে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে ঘটনার সত্যতা পান। খবর পেয়ে নিহতের মেজো মেয়ে রেহানা খাতুন দ্রুত বাড়িতে ছুটে আসেন। তিনি জানান, বাবা দীর্ঘদিন ধরে হৃদরোগসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। আগের দিন বৃহস্পতিবার কোনো খাবার পাঠানো সম্ভব হয়নি এবং ফোনেও তাঁকে পাওয়া যায়নি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা সন্দেহ প্রকাশ করা না হওয়ায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com