1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত

নাজিম বকাউল
  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
অসংগতির অভিযোগে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গঠিত ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা বিএনপি। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাতে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
জেলা বিএনপির প্যাডে জারি করা চিঠিতে বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে নির্দেশনাটি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
 বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বোয়ালমারী উপজেলার আওতাধীন নবগঠিত সবকটি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
এ বিষয়ে ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে  কিবরিয়া স্বপন জানান, নতুন গঠিত কমিটিগুলোতে কিছু গঠনতন্ত্র ও সাংগঠনিক অসংগতি পরিলক্ষিত হওয়ায় সাময়িকভাবে উপজেলার সব ইউনিয়ন কমিটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com