1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন মোংলায় পানির ট্যাংক বিতরণ সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে…পরিবেশ প্রতিমন্ত্রী

কাঠলিয়ায় অনুমতি ছাড়াই সরকারি জমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের কৈখালী বাজারে সরকারি জমিতে অনুমতি ছাড়াই পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে সোবহান মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কৈখালী বাজারে ইউনিয়ন পরিষদ সড়কের পূর্ব পাশে সরকারি জমিতে সোবহান মোল্লা পাকা স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে অবহিত করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।
অভিযোগের বিষয়ে সোবহান মোল্লার সঙ্গে কথা হলে তিনি অনুমতি ছাড়া পাকা ঘর নির্মাণের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, ‘কয়েক দিনের মধ্যেই জেলা প্রশাসকের অনুমতিপত্র এনে দেব।’
কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের অনুমতি ছাড়া সরকারি জমিতে পাকা বা আধাপাকা স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সরকারি জমিতে অনুমতি ছাড়াই স্থাপনা নির্মাণের অভিযোগে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগের বিষয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com