1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন মোংলায় পানির ট্যাংক বিতরণ সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে…পরিবেশ প্রতিমন্ত্রী

কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে
 ঝালকাঠির কাঠালিয়ায় ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করার ঘটনায় হামলাকারী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কচুয়া বাজারের ব্যবসায়ীরা।
রোববার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কচুয়া বাজারে রাজাপুর-কাঠালিয়া সড়কে এ কর্মসূচি পালিত হয়। এ সময় এক ঘণ্টা দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
মানববন্ধনে বাজার সমিতির সভাপতি মোস্তফা হেলাল কিরণ, সাধারণ সম্পাদক রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদারসহ ব্যবসায়ী ও স্থানীয়রা বক্তব্য দেন। বক্তারা রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
উল্লেখ্য, গত ২১ আগস্ট কচুয়া বাজারে অন্য দোকান থেকে সিগারেট এনে না দেওয়াকে কেন্দ্র করে রাজা ফকির (৩০) ব্যবসায়ী সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ ওঠে। পরে পুলিশ রাজা ফকিরকে আটক করে। এ ঘটনায় সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে রাজা ফকিরসহ দুজনের বিরুদ্ধে কাঠালিয়া থানায় মামলা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com