1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন মোংলায় পানির ট্যাংক বিতরণ সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে…পরিবেশ প্রতিমন্ত্রী

নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ

সাদাত ই রশিদ রূপম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে
দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে দেশের বিমান খাত নিয়ে সরকারের বড় পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। রোববার (২৩ আগস্ট) মন্ত্রণালয়ে প্রথম অফিস করে তিনি বিমান খাতের সমন্বয়হীনতা দূর ও কার্যক্রম আরও গতিশীল করার কথা জানান।
মন্ত্রী বলেন, আইকাওয়ের অডিটে প্রয়োজনীয় গ্রেড অর্জন করা সম্ভব হলে আগামী বছরের জানুয়ারি থেকে নিউইয়র্কে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। ভবিষ্যতে সিডনিতেও সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ সংকট কাটাতে পর্যায়ক্রমে অন্তত ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে চুক্তি সম্পন্ন করে পরের বছর নতুন উড়োজাহাজ বহরে যুক্ত করার লক্ষ্য রয়েছে।
মন্ত্রী আরও জানান, নতুন উড়োজাহাজ যুক্ত হলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে ফ্লাইটের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com