1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন মোংলায় পানির ট্যাংক বিতরণ সুপেয় পানির কষ্ট লাঘবে উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেয়া হবে…পরিবেশ প্রতিমন্ত্রী

ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যান মনন কুমার মিশ্রর বিরুদ্ধে ১৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রবীণ আইনজীবী ওয়াই আর সদাশিব রেড্ডি এই ঘটনায় কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন। এই চাঞ্চল্যকর অভিযোগে উত্তাল হয়েছে বার কাউন্সিলের প্রশাসনিক মহল।

এ গুরুতর অভিযোগ এনেছেন বার কাউন্সিলের কো-চেয়ারম্যান প্রবীণ আইনজীবী ওয়াই আর সদাশিব রেড্ডি। ঐতিহ্যবাহী এই সংস্থার ভাবমূর্তি রক্ষার্থে আগামী ১৫ দিনের মধ্যে বর্তমান চেয়ারম্যানের পদত্যাগও দাবি করেছেন তিনি।মনন কুমার মিশ্রকে লেখা একটি ছয় পাতার চিঠিতে সদাশিব রেড্ডি অভিযোগ করেছেন, চেয়ারম্যান ইচ্ছাকৃতভাবে বার কাউন্সিলের পুরনো ট্রাস্টটি নিষ্ক্রিয় করে রেখেছেন।

অভিযোগ, ওই পুরনো ট্রাস্ট থেকে দেশের বিভিন্ন প্রান্তের আইনজীবীদের দেওয়া ১৫০ কোটি টাকার তহবিল তিনি সম্পূর্ণ বেআইনিভাবে নিজের নামে তৈরি করা একটি নতুন ট্রাস্টে সরিয়ে ফেলেছেন।

কাউন্সিলের অন্য কোনও সদস্যকে ওই ট্রাস্টের মূল দলিলটিও দেখানো হয়নি বলে দাবি করা হয়েছে। পাশাপাশি, যে সমস্ত আইন কলেজ বার কাউন্সিলের অনুমোদন বা নবীকরণের আবেদন করছে, তাদের ওই নতুন ট্রাস্টে ২৫ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত মোটা অঙ্কের অনুদান দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে। রেড্ডির আরও দাবি, বার কাউন্সিলের বহু কর্মী এবং আধিকারিক আসলে চেয়ারম্যানের নিজস্ব পরিচিত বা তার পরিবারের সদস্য।উল্লেখ্য, সম্প্রতি আরও একটি বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হয়েছিলেন মনন মিশ্র। প্রধান বিচারপতি সূর্য কান্তকে নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভের জেরে নালসার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তার যাওয়া বাতিল হয়। এতে ক্ষুব্ধ হয়ে মনন মিশ্র নির্দেশ দিয়েছিলেন যে, ২০২৬ সালে নালসার থেকে পাশ করা কোনও শিক্ষার্থীকে দেশের কোনও রাজ্যের বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হবে না। প্রবল বিতর্কের মুখে পরে তিনি সেই নির্দেশ প্রত্যাহার করতে বাধ্য হন। সেই রেশ কাটতে না কাটতেই এবার এই বিশাল আর্থিক দুর্নীতির অভিযোগে রীতিমতো চাপে পড়লেন বার কাউন্সিলের চেয়ারম্যান।

প্রতিবেদন: এনডিটিভি

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com