1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ষষ্ঠ স্থানে উঠেছে বাংলাদেশ। রোববার (২৩ আগস্ট) আইসিসি ওয়েবসাইটে হালনাগাদ করা টেস্ট র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

২৪ ম্যাচে ১৮৭৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের রেটিং এখন ৭৮। এর আগে, ২০২৪ সালে টেস্ট র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরে উঠেছিল টাইগাররা।

এক লাফে তিন ধাপ এগিয়ে বাংলাদেশ পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজকে। শ্রীলঙ্কা এখন সাতে, পাকিস্তান আট ও ওয়েস্ট ইন্ডিজ নয়ে।

সেরা পাঁচে কোনো পরিবর্তন আসেনি। শীর্ষে যথারীতি অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়। তিন, চার, পাঁচে অবস্থান করছে নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ার মাটিতে ১-১ ব্যবধানে সমতায় সিরিজ শেষ করাতেই টাইগারদের এমন উত্থান। সিরিজের প্রথম টেস্টে ডারউইনে প্যাট কামিন্সদের ৯ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।

এদিকে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের চারেও রয়েছে ফিল সিমন্সের শিষ্যরা। তাই শেষমেশ সিরিজ জিততে না পারলেও বাংলাদেশের অর্জনের পাল্লা ভারীই থাকছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com