1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
এবার ইসরায়েলকে নিষেধাজ্ঞার হুমকি দিলেন জেলেনস্কি বাংলাবান্ধা আইসিপি চেকপোস্টে ২৪ হাজার ডলারসহ ভারতীয় নাগরিক আটক ভারতীয় ভিসার বিষয়ে শিগগিরই ইতিবাচক পরিবর্তনের আশা পররাষ্ট্রমন্ত্রীর ফেসবুকে নিলিমার পোস্ট, বাস থেকে নেমে ডেকে কাছে নিলেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ‘দেশে জঙ্গি নেই’ বক্তব্যটি সঠিক ছিল না: তথ্য উপদেষ্টা ফ্যামিলি কার্ডে ব্যয় ১ লাখ ৩৪ হাজার কোটি টাকা ‘জাতিসংঘের সমুদ্র আইন মানতে বাধ্য নয় ইরান’ সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ

সিলেট বেতারের কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন মিষ্টি

দেওয়ান মাসুকুর রহমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১২২৯ বার পড়া হয়েছে
 বাংলাদেশ বেতার সিলেট বিভাগের কণ্ঠশিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাসন গ্রামের বাবুল দেবনাথ ও সুলেখা রাণী নাথের কন্যা দেবশ্রী দেবনাথ মিষ্টি।
১৮ মার্চ ২০২৪ বাংলাদেশ বেতার সিলেট মিষ্টিকে ছড়াগানে তালিকাভুক্ত করে।
বৃহস্পতিবার (২৩ মে ২০২৪) তালিকা প্রকাশ করে এবং অভিনন্দন পত্র প্রাপ্ত হন মিষ্টি।
মিষ্টি ছোটবেলা থেকে জেলা শিল্পকলা একাডেমীতে সঙ্গীত চর্চা করে আসছেন। তার পিতা-মাতা হবিগঞ্জ জেলায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত আছেন। সে হবিগঞ্জের একটি সুনামধন্য কিন্ডার গার্টেন স্কুলের ২য় শ্রেণির ছাত্রী। তারা সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করছেন।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com