আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপ: বিতর্কিত জিনিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারে আইনজীবীর ছবিতে জুতা নিক্ষেপের ঘটনায় জাতীয় ছাত্রশক্তির বিতর্কিত ও সমালোচিত নেত্রী জিনিয়া শারমিন রিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলার আবেদন করেছেন আইনজীবী মোসলেম উদ্দিন।

​আজ রোববার দুপুরে কক্সবাজার দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই আবেদন করেন তিনি। আদালত বাদীর জবানবন্দি নিয়েছেন বলে জানিয়েছেন মামলার বাদী।

​মামলার আবেদনে অভিযুক্ত ১৪ জন হলেন— রাইয়ান কাশেম, জিনিয়া শারমিন রিয়া, মোহাম্মদ হোসাইন, আরিয়ান খান ফারাবী ওরফে ডালিম, সোহানুর রহমান সোহেল, সাঈদ স্বাধীন, আতহার সাকিব, আহসান জোবায়ের, যায়েদ বিন আমান, মোহাম্মদ রহমান সোহেল, মোহাম্মদ আবদুল হালিম, শামসুল আলম শ্রাবণ, আবদু শুক্কুর রুবেল ও এনামুল হক।

​আইনজীবী মোসলেম উদ্দিন জানান, গত ৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আইনজীবী মোসলেম উদ্দিনের ছবিতে জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনার পর জেলা আইনজীবী সমিতির এক বৈঠকে মামলার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তার প্রেক্ষিতে আজ দ্রুত বিচার আইনে মামলার আবেদন করা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করেছেন।

প্রসঙ্গত, ছাত্রশক্তি নেত্রী জিনিয়া শারমিন রিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্যকে কেন্দ্র করে আইনজীবী মোসলেম উদ্দিনের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতেই জুতা নিক্ষেপের ঘটনা ঘটে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top