1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

পটুয়াখালী বাউফলে ঘরের সিদ কেটে চুরি

মোঃ মাসুম বিল্লাহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৩ বার পড়া হয়েছে
টুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরায় গভীর রাতে ঘরের সিদ কেটে চুরি করার অভিযোগ পাওয়া গেছে। এতে ভুক্তভোগী পরিবারের দাবি পরিকল্পিত ভাবে কেউ এমন কাজ করেছে।
ঘটনাটি ঘটেছে  (৩ রা জানুয়ারি) দিবাগত গভীর রাতে মদনপুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাঝপাড়া গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল মজিদ গাজীর ঘরে।
সরেজমিনে ভুক্তভোগী পরিবার জানান, আমরা প্রতিদিনের ন্যায় সবাই রাতের খাবার খেয়ে যার যার খাটে গিয়ে ঘুমিয়ে পরি। তবে আমাদের ধারণা রাত আনুমানিক ৩টার আগে বা পরে আমাদের ঘরের পূর্ব পাশের ঘরের পিরা কেটে খাটের নিচ দিয়ে উঠে তারপর চুরি ঘটনা ঘটিয়েছে। আমাদের ঘর থেকে দুইটা মোবাইল সেট, ১টি রুপার ব্রেজলাইট ও স্বর্নের ১টি আংটি নিয়ে গেছে। ভোর ৪টার পরে একটু আলাপের মতো পেয়ে উঠে গিয়ে দেখি সিদ কাটা এবং সে স্থানে সিদ কাটার একটা শাবল পাওয়া গেছে। আজ থেকে ৪ বছর পূর্বে এই একই জায়গা দিয়ে আমাদের ঘর আরও একবার চুরি করে ছিল। এটা একটা পরিকল্পিত ভাবে কেউ এমন কাজ করছে। তাই আমরা থানায় জিডি করেছি।
বাড়ির লোকজন সহ স্থানীয়রা জানান, একই জায়গা দিয়ে সিদ কেটে চুরি করা হয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ভাবে কেউ এমন কাজ করছে। ভুক্তভোগী পরিবারের সাথে আমরাও এর তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার চাই।
এবিষয়ে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, এব্যাপারে তদন্তের মাধ্যমে দোষিকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com