তারেক রহমানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ৩ টার পরে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

পরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান শোভাযাত্রায় অংশ নেন।

এই শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে।

রাজধানীর পল্টন এলাকা থেকে শুরু হওয়া এ শোভাযাত্রায় বিএনপির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

শোভাযাত্রাকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে তারা এতে অংশ নেন।

শোভাযাত্রায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top