1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

নড়াইলে আবারো হত্য! অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

নড়াইলে ধারাবাহিক খুন হত্যার মাঝেই আজ সকালে রেল লাইনের পাশে অজ্ঞাত কিশোরের লাশ উদ্ধার, জনমনে ব্যপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানাযায়, আজ ১৯ মে সোমবার ভোরে লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া রেল লাইনের দক্ষিণ পাশে পথচারীরা এক অজ্ঞাতনামা কিশোরের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার, সাক্ষ্য গ্রহন সহ নিহতের পরিচয় সনাক্তের চেষ্টা করছে। রেল লাইনের পাশেই লাশটি পড়ে থাকলেও তার মাথা ও শরীরের একাধিক জখম দেখে ধারণা করা হচ্ছে এটি ট্রেনের ধাক্কায় মৃত্যু নয়, কে বা কাহারা পিটিয়ে হত্যা করেছে তাকে। ছেলেটির বয়স আনুমানিক ১৬ থেকে ২০ বসর হতে পারে, পরনে ছিলো সাদা শার্ট, নেভিব্লু প্যান্ট ও কেটস যা কোনো স্কুল বা কলেজ ড্রেস বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের কোনো পরিচয় বা বিস্তারিত জানা সম্ভব হয়নি। উল্লেখ্য নড়াইল জেলায় গত কয়েক মাস যাবত প্রায় প্রতিদিনই কেউ না কেউ নানা করনে খুন বা প্রতিপক্ষের হামলা সংঘর্ষে গুরুতর জখম বা আহত হচ্ছে। ইতিমধ্যে নড়াগাতী ও লোগাগড়া থানার ওসিদের রদবদল করা হয়েছে, তবে তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য কোন পরিবর্তন দেখা যায়নি বলে সাধারণ জনগন মতামত দিয়েছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com