1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জনকে কারাদণ্ড, ২টি ট্রাক বাজেয়াপ্ত

মো.রকিবুল হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ঘাটাইলে দিগড় ইউনিয়নের আলু পাকুটিয়া এলাকায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কেটে তা বাণিজ্যিকভাবে বিপণনের অভিযোগে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও ঘটনাস্থল থেকে দুটি ট্রাক বাজেয়াপ্ত এবং দুটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে।
রবিবার (১৮ মে) রাত আনুমানিক ১১:০০ ঘটিকায় অভিযান পরিচালনা করেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আবু সাঈদ। অভিযানে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার দায়ে মো. লাল মাহমুদ (৫৬) নামক ব্যক্তিকে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাটি পরিবহনকারী ট্রাক চালক মো. জয়নাল (২৫) কে ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও মাটি পরিবহনে ব্যবহৃত ফরিদপুর মেট্রো-ড-১১-০১৬০ ও ঢাকা মেট্রো-ড-১১-৬৯৬৬ নাম্বারের দুটি ট্রাক রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। অভিযানে দুটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়েছে, যা পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার আওতায় আনা হবে।
উল্লেখ্য, কৃষিজমির শ্রেণি পরিবর্তন করে অবৈধভাবে মাটি কাটা পরিবেশ ও কৃষি ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও অবৈধ কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com