1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

পরিচয় মিলেছে রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত মরদেহের, শোনাযাচ্ছে চাঞ্চল্যকর তথ্য

খশরুল আলম পলাশ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলায় রক্তাক্ত অবস্থায় রেললাইনের পাশে পড়ে থাকা যুবকের মরদেহটির পরিচয় মিলেছে। সোমবার (১৯ মে) দুপুরে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্ত করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর। নিহত ওই যুবকের নাম সোহানুর রহমান সজীব (২০), তার বাড়ি জামালপুর জেলার সদর উপজেলার ডেফুলীবাড়ি গ্রামের মৃত. নুরুল ইসলাম বাচ্চুর ছেলে। জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সারুলিয়া গ্রামের ঢাকা-খুলনা-বেনাপোল রেললাইনের পাশে ওই যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে পুলিশে খবর দিলে লোহাগড়া থানা পুলিশ সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে মরদেহটির পরিচয় না পাওয়ায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর এর একটি দল লোহাগড়া থানায় এসে তথ্য প্রযুক্তির সহায়তায় মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করে ও পরিচয় শনাক্ত করতে সক্ষম হন। লোহাগড়া থানার ওসি শরিফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়। পরে পিবিআই ও থানা পুলিশ মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা করে। মরদেহটি রেলের জায়গাতে পাওয়া গেছে যে কারণে জিআরপি পুলিশের খুলনা থানাকে অবহিত করা হলে তারা এসে মরদেহটি নিয়ে যায়। এ ঘটনায় জিআরপি থানা পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিবে। তবে, সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত লাশের ছবি ব্যপকভাবে প্রকাশ হলে একজন ব্যক্তি কমেন্ট করেন, ঐ ছেলেটি রাতে ঢাকা থেকে খুলনাগামী ট্রেনে একটি মোবাইল ছিনতাই করে চলন্ত ট্রেন থেকে নীচে লাফ দেয়। মন্তব্যকারী নিজেও ঐ ট্রেনেই ছিলেন বলে কমেন্ট করেন। তবে এ বিষয়ে কোনো সুনিদ্রিস্ট প্রমান এখন পর্যন্ত মেলেনি বা তদন্ত করা হয়নি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com