1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

আদমদীঘিতে নাশকতা মামলায় তিন আওয়ামী লীগের নেতা-কর্মী গ্রেপ্তার

মো:রবিউল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে নাশকতার মামলায় তিন জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার ছাতিয়ানগ্রামের মোস্তাফিজুর রহমান রতন (৬০) তিনি ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। শহিদুল ইসলাম (৪৫), আওয়ামী লীগের কর্মী ছিলেন। উভয়ের গ্রাম নিমাইদীঘি ও গোলাম সাকলাইন তুহিন (৩৫) সান্তাহার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক ও সান্দিড়া গ্রামের বাসিন্দা। তাদের কে নিজ নিজ এলাকায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদমদীঘি থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি অফিসে ককটেল নিক্ষেপ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাদের কে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com