1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা, আদালতের সমন জারি কোনো অপমান সহ্য করবে না ইরান: পেজেশকিয়ান ব্যক্তিগত জীবনের কিছু কঠিন সময়ের প্রতিফলন: গোলের পর কান্না করার কারণ জানালেন মেসি বেআইনিভাবে ৫ হাজার মুসলিমকে পুশব‍্যাক করেছে শুভেন্দু রাজধানীর জলাবদ্ধতা নিরসনে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: স্থানীয় সরকার মন্ত্রী মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা,পালিয়েছে স্বামী

মোঃরাকিব খান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে দুই সন্তানকে নিয়ে পালিয়েছেন স্বামী। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত লাকি আক্তার (২৬) পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের ভাগিনা ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজারের কসাই শিপন (৪০)-কে ভালোবেসে বিয়ে করেন লাকি। তাদের সংসারে ১০ বছর বয়সী একটি ছেলে ও ৬ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তারা ফতুল্লা রেলস্টেশন এলাকায় ফজলু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। ইমাম হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে শিপন ফোন করে জানায় লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা বাসায় গিয়ে দেখেন ঘরের দরজায় তালা। বাড়িওয়ালার সহায়তায় তালা ভেঙে ঘরে ঢুকে তারা লাকির নিথর দেহ দেখতে পান। তার মুখে ও গলায় আঘাতের চিহ্ন ছিল এবং চাদর দিয়ে শরীরের অর্ধেক ঢাকা ছিল। তাকে দ্রুত খানপুর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর শিপন দুই সন্তানকে নিয়ে পালিয়ে যায়। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, “এটি একটি পারিবারিক কলহ থেকে সংঘটিত হত্যাকাণ্ড। নিহতের স্বামীর বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com