1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
Контроль якості для змістовної статті — 029 গোপন কার্যক্রমের অভিযোগে আলোচনায় সীমা মিত্র, পুলিশের জিজ্ঞাসাবাদ ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত স্বজনদের জমিবিরোধ ও ছিনতাইয়ের অভিযোগ: কেন্দুয়ায় আলোড়ন ফেলা ঘটনার নেপথ্যে কী? ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পদযাত্রায় হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

Md Rezaul Islam
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৩৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শান্তিপূর্ণ পদযাত্রায় আওয়ামী লীগ সমর্থিত সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করা হয়েছে।
গত কাল বুধবার বিকাল সাড়ে ৫টায় নাগরিক পার্টির কুড়িগ্রাম জেলা শাখার নেতৃত্বে কলেজ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জের ঘটনায় এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি তোলেন।
বক্তাদের তীব্র প্রতিবাদ
নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদ বলেন, “সরকার দলীয় সন্ত্রাসীরা শান্তিপূর্ণ রাজনীতিকে দমন করতে চায়। কিন্তু আমরা তাদের এই ষড়যন্ত্র মোকাবিলা করব।”
এনসিপি কুড়িগ্রামের আহ্বায়ক মুকুল মিয়া বলেন, “গোপালগঞ্জের ঘটনা গণতন্ত্রের জন্য কলঙ্ক। আমরা এর বিচার চাই।”
অন্যান্যদের মধ্যে যুবশক্তির আহ্বায়ক জাহিদ হোসেন ও মুখ্য সংগঠক ইব্রাহিমও বক্তব্য রাখেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com