1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
২১ দেশে কাজ করছে বাংলাদেশের ২৪ বাণিজ্যিক উইং: বাণিজ্যমন্ত্রী বিএনপির মনোনয়ন পেলেন মিথ্যা অভিযোগে কারা নির্যাতিত শাকিলা ফারজানা সৌদি আরবে অবস্থানরত ২২০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ব্যবসায়ীর কাছে বিএনপির তিন নেতার ৫ লাখ টাকা চাঁদা দাবি সোনাতলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন চিলমারীতে দুই বছরের শিশু হত্যার রহস্য উদঘাটনে সংবাদ সংগ্রহে তিন সাংবাদিককে বাধা সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ঘাস ব্যবসায়ীর হাত ভাঙা ‎ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ‌ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রভাবশালীদের দৌরাত্ম্যে উজাড় হচ্ছে কুয়াকাটার ‘মিনি সুইজারল্যান্ড’

বোদায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

বোদা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদায় সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, মৎস্য পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার নজির। উপজেলা মৎস্য অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দীন, এনসিপি বোদা উপজেলা প্রধান সমন্বয়কারী শিশির আসাদ, বিএনপি নেতা দিল রেজা চিন্ময়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে ইউএনও শাহরিয়ার নজির জানান, জেলার মধ্যে বোদা উপজেলায় সর্বাধিক মৎস্য অভয়াশ্রম রয়েছে। ইতোমধ্যে আরো কয়েকটি নতুন অভয়াশ্রম গড়ে তোলার প্রস্তাব গৃহীত হয়েছে। তিনি বলেন, অভয়াশ্রমগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা গেলে নদ-নদীতে দেশি মাছের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে এবং পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পরে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে উপজেলার তিনজন শ্রেষ্ঠ মাছচাষীকে পুরস্কৃত করা হয় এবং উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com