1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

কলাপাড়ার দশকানী গ্রামে পানিবন্দি মানুষের পাশে বিএনপি

সাইফুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের দশকানী গ্রামে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নিয়েছে বিএনপি। বুধবার (২০ আগষ্ট) বিকেলে এলাকাবাসীর ভোগান্তি কমাতে গ্রামের পানি নিষ্কাশনের জন্য বেড়িবাঁধের উপর পাইপ বসিয়ে পানি নামিয়ে দেওয়া হয়েছে। এ কাজে অর্থায়ন করেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বাস্তবায়ন ও সার্বিক সহযোগিতায় ছিলেন কলাপাড়া উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও টিয়াখালী ও লালুয়া ইউনিয়ন সাংগঠনিক পর্যবেক্ষণ টিম প্রধান মুসা তাওহীদ নাননু মুন্সী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও টিম সদস্য বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং সাংগঠনিক সম্পাদক ও টিম সদস্য মোঃ সেলিম সিকদার। লালুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহিম সাউগার বলেন, “দীর্ঘদিন এই গ্রামের মানুষ পানিবন্দি অবস্থায় ছিল। বিএনপির সহযোগিতায় পাইপ বসানোর মাধ্যমে পানি নিষ্কাশন হওয়ায় এখন গ্রামবাসী উপকৃত হবে।” স্থানীয়রা জানান, পানি নিষ্কাশনের ফলে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসবে এবং কৃষিকাজও সহজ হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com