1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
  5. vero76075@desh-bulletin.com : vero76075 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ভারত পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ফরিদপুরে ‘ভিউ ব্যবসায়ীদের’ জ্বালায় অতিষ্ঠ জনগন শিক্ষা খাত পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার: মাহদী আমিন আমার সঙ্গে ছবি তুলে মনে করবেন না অন্যায়-অপরাধ করে পার পাবেন: নুর নৌকা খুঁজতে গেলে রুমিনের ‘হাঁস’ খেয়ে ফেলার হুঁশিয়ারি সারোয়ার তুষারের কাপ্তাই হ্রদের পানি বাড়ছে, খুলে দেওয়া হলো বাঁধের ১৬টি জলকপাট মোহাম্মদপুর, লালবাগ ও বংশাল থানার বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার ‘এটা আমাদের ঘরের সমস্যা, দুঃখ প্রকাশ করে ওস্তাদদের দোয়া নিয়েছি, সমাধান হয়েছে’: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহ সদরে ‘ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট-২০২৬ প্রতিযোগিতা অনুষ্ঠিত

যশোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর উপজেলা বিএনপির যৌথসভা

মোঃ জুম্মান হোসেন
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এক যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ আগস্ট) দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। সদর উপজেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক আব্দার হোসেন খানের সভাপতিত্বে এ যৌথসভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য গোলাম রেজা দুলু ও মিজানুর রহমান খান।
এছাড়া সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলী, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম ও সদস্য সচিব রাজু আহমদ, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন ও সদস্য সচিব পিকুল হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে পালনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com