1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তদন্তে মিলল না জামায়াত নেতার দাবি, চাঁদাবাজির অভিযোগই জোরালো ডুবন্ত পণ্যবাহী কার্গোতে যুবকের মরদেহ উদ্ধার, চুরির উদ্দেশ্যে প্রবেশের সন্দেহ নোবিপ্রবিতে শহীদুল্লা কায়সারের সাহিত্যকর্ম বিষয়ক সেমিনার মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ হাইকোর্টে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন বাজেটে মোট ঘাটতি দুই লাখ কোটি টাকা, কমছে সরকারি ব্যয়: সংসদে অর্থমন্ত্রী কোটি কোটি মানুষ ক্ষুধার্ত, আর এক খেলার পেছনে গোটা পৃথিবীর উন্মাদনা: আহমাদুল্লাহ আরও ২,৫০০ কোটি টাকা বিশেষ ধার পেল ইসলামী ব্যাংক ‘উড়ে যাওয়া পাখি কোনো দাগ রাখে না’: জাপানিদের স্টেডিয়াম পরিষ্কার করার গোপন রহস্য

পরশুরামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এয়াকুব নবী রিয়াজ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৬ বার পড়া হয়েছে

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফেনীর পরশুরাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে।
বুধবার সকালে স্টেশন রোডে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু। তিনি বলেন, “যারা ফ্যাসিবাদীদের আশ্রয় দেবে তাদের বিরুদ্ধে কঠোর দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। ফ্যাসিবাদীরা দলে ঢুকে বিভেদ সৃষ্টি ও ভাঙন ধরাতে চায়। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।”
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়। পরে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব ও পৌর বিএনপির আহবায়ক কাজী ইউছুফ মাহফুজ।
সভাটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি এবং পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার। সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আলিম মাকসুদ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, আবুল খায়ের লিটন, পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি,উপজেলা ছাত্রদলের আহবায়ক আতাহার হোসেন পারুল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান বাবু প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়, যা পরশুরাম বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com