1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ উন্নয়ন…মুশফিকুর রহমান এমপি অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল এবার হামলা হলে জবাব হবে আরও বড় পরিসরে, হুঁশিয়ারি ইরানের যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, শেষ মুহূর্তে আলোচনায় যারা বাংলাদেশের ডিআরএস নিয়ে মন্তব্য আম্পায়ারের সতর্কবার্তায় ফের বিতর্কে স্মিথ নিজ মাথায় গুলি করে সাবেক ছাত্রলীগ নেতার আত্মহত্যা বিএনপির রাজনীতির মূল শক্তি জনগণ: প্রতিমন্ত্রী শাহে আলম পূর্ণ মন্ত্রী’র দায়িত্ব পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে ও বকশীগঞ্জে আনন্দ মিছিল ফরিদপুরের বোয়ালমারীতে ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি স্থগিত ফরিদপুরে নিষিদ্ধ ছাত্রলীগের গভীর রাতের মশাল মিছিল, ভিডিও ভাইরাল

গাজীপুরের শ্রীপুরে পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তা ও নকল মুক্ত পরিবেশে এস এস সি পরীক্ষা -২০২৫ এর প্রথম পরীক্ষা সম্পন্ন

সজীব খান
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে
১০/০৪/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সারা বাংলাদেশে একযোগে এস এস সি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়।এর ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুরে ১০টি কেন্দ্রে মাধ্যমিক শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৭৭৯৮ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে। যার মধ্যে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ৬২৯১ জন,কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৫৬২জন ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৯৪৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার সার্বিক অবস্থা জানতে শ্রীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে অবস্থান কালে দেখতে পাইপরীক্ষার্থীদের বোর্ডের নির্ধারিত সময় অর্থাৎ নয়টায় কেন্দ্রের গেইট খুলে দেওয়া হয়।পরীক্ষার্থীরা সুশৃঙ্খল ভাবে প্রবেশ করে নির্ধারিত আসনগ্রহণ করেন এবং ১০টায় প্রশ্নপত্র পরীক্ষার্থীদের হাতে দেয়ার মাধ্যমে পরীক্ষার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এই কেন্দ্রে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৩৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। এই কেন্দ্রে সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশে এস এস সি পরীক্ষা -২০২৫ এর প্রথম পরীক্ষা সম্পন্ন হয়। শ্রীপুরে এস এস সি পরীক্ষা-২০২৫ এর ১০টি কেন্দ্রের সার্বিক অবস্থা জানাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানাব ব্যরিস্টার সজিব আহমেদ বক্তব্যে বলেন শ্রীপুরে অত্যন্ত সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহ প্রতিকেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত রয়েছে। পরীক্ষার সার্বিক অবস্থা জানাতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: সাইফুল ইসলাম বক্তব্যে আমাদের জানান প্রতিটি কেন্দ্র কড়া নিরাপত্তা ও নকল মুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে তাছাড়া সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রতি কেন্দ্রে এক জন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত রয়েছে। তিনি আরও বলেন দ্বায়িত্বে অবহেলার জন্য মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পিয়ার আলী ডিগ্রি কলেজের ভ্যেনুতে তিন জন কক্ষ পরিদর্শক ও কাওরাইদ কে এন উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষককে কক্ষ পরিদর্শকের দ্বায়িত্ব হতে অব্যহতি দেয়া হয়। সকল পরীক্ষাই নিয়মতান্ত্রিক ভাবে ও নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে আশ্বস্ত করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com