1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
Sichere Einzahlungen im Online Casino Echtgeld: Tipps für 2026 Navigating secure payments at Fast Withdrawal Casino UK 2026: Tips for quick and safe Magyar Online Casino: biztonságos játékélmény és gyors kifizetések ‘অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’ কাউখালীতে ৬ হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস গ্যাস-ফ্রি সনদ, নাকি মৃত্যুর সনদ’ আওয়াজে বিস্ফোরক পরিদপ্তর ঘেরাও জাহাজভাঙা শ্রমিকদের স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ভ্যানচালক হত্যাচেষ্টা মামলা: গ্রেপ্তার দেখানো হলো নাসার চেয়ারম্যান নজরুলকে জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই: প্রধান নির্বাচন কমিশনার জামালপুরের ইসলামপুর ব্রহ্মপুত্র নদে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মান্দায় স্বতন্ত্র প্রাথীর নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুর

এনামুল হক , উপজেলা প্রতিনিধি মান্দা নওগাঁ
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৮ বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর মান্দায় নৌকাপ্রার্থীর কর্মী-সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মামুদ গামার (ট্রাক প্রতীক) নির্বাচনী অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ মাথায় হেলমেট লাগিয়ে ও লাঠিসোটা নিয়ে ফিল্মিষ্টাইলে এ হামলা চালায় নৌকা প্রার্থীর ৩০-৩৫জন নেতাকর্মী।

শনিবার (২৩ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার মৈনম বাজারে হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী গামার তিন কর্মী-সমর্থক আহত হন। তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন আলাম সরদার (৪৫), সামসুল ইসলাম ওরফে সোনামুল (৫০) ও এবিএম হাসান রিপু (৫৫)। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে এলাকার কয়েকশ বিক্ষুব্ধ নারী-পুরুষ মৈনম-ভোলাবাজার রাস্তা অবরোধ করে রাখে। এমন সংবাদে স্বতন্ত্র প্রার্থী ব্রহানী সুলতান গামা প্রচারণা সংক্ষিপ্ত করে এলাকায় ফিরে নেতা-কর্মীদের শান্ত করলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। স্বতন্ত্র প্রার্থী এসএম ব্রহানী সুলতান মাবুদ গামা অভিযোগ করে বলেন, প্রতিদিনই কোনো না কোনো এলাকায় আমার কর্মী-সমর্থকদের মারধর করছে নৌকা প্রার্থীর কর্মী-সমর্থকেরা।

এ বিষয়ে একাধিক অভিযোগ দেওয়া হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ ও স্থানীয় প্রশাসন। স্বতন্ত্র প্রার্থী গামা আরও বলেন, শনিবার পরিকল্পিতভাবে আমার নির্বাচনী কার্যালয় ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। স্থানীয় যুবলীগনেতা আল-আমিন রানা, আশিক সরফরাজ, জিল্লুর রহমানের নেতৃত্বে নৌকা প্রার্থীর অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলায় অংশ নেয়। অভিযোগের বিষয়ে মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মÐল বলেন, ‘নৌকার সমর্থকেরা আচরণবিধি মেনে সম্পূর্ন শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছে। স্বতন্ত্র প্রার্থী গামার নির্বাচনী অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা- ভাঙচুরের বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে আমি কিছুই বলতে পারছি না।’

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, স্বতন্ত্র প্রার্থী গামার নির্বাচনী অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com