1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৪ জনের মৃত্যু সিলেট চায়ের দোকানে বসে বন্ধুদের নিয়ে এইচএসসি খাতা মূল্যায়ন, প্রভাষক আটক অস্ত্র ও হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ১০ দিনের রিমান্ডে কেন দেশজুড়ে সতর্কতা জারি, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী দাফনের ১২ ঘণ্টা পর মায়ের মরদেহ কবর থেকে তুললেন সন্তানেরা পত্নীতলায় ৫০০ লিটার চোলাই মদসহ দুই ভাই আটক গাজা যুদ্ধে পরিবারের ৭৫ জন সদস্য প্রাণ হারিয়েছে, দাবি ইসমাইল হানিয়ার ছেলের সরকার বিশ্বাস করে, পুলিশ কোনো বিশেষ দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী দর্শনা সীমান্তে বিজিবির জালে ১৩ কোটি টাকার স্বর্ণ, আটক এক

শ্বশুরের টমেটো ও ভূটা ক্ষেত কাটার অভিযোগ মেয়েকে প্রাণনাশের হুমকি।

রবিন আলী
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ৩২৮ বার পড়া হয়েছে
জামালপুর সদর উপজেলার তুলশীরচর ইউনিয়নের মধ্যে গজারিয়ায় রাতের আধারে শশুর বকিতিয়ার হোসেনের প্রায় ৩ লাখ টাকা সমপরিমাণের টমেটো ও ভুট্রা ক্ষেত কেটে ক্ষতি সাধন করেছে জামাই আজিজ মিয়া। শুধু তাই নয় এর পরেও জামাইয়ের আবদার মেটাতে না পারলে বখতিয়ারের মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকিও প্রদান করে তিনি। শুক্রবার রাতে শশুরের বাড়িতে এসে থাকতে না পেরে এমন ক্ষতি করে পালিয়ে যায় ওই জামাই।
জানা যায়, প্রায় ২ বছর আগে নিজ স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে মধ্যে গজারিয়ার মৃত সুলতান হোসেনের ছেলে বখতিয়ারের মেয়ে ববিতাকে বিয়ে করে বকসীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মদনেরচর এলাকার চান মিয়ার ছেলে আজিজ মিয়া। বিয়ের কিছুদিন পর ববিতা তার স্বামীর বাড়ি বকসীগঞ্জ গেলে জানতে পারে আজিজের স্ত্রী ও সন্তান আছে। পরে ববিতা বাবার বাড়ি তুলশীরচর চলে আসলে,  আজিজ বিভিন্ন তালবাহানায় নিতে আসে।  তবে ববিতা আরেক স্ত্রীর সাথে ঘর করবে না বলে জানায়। এমতাবস্থায় শুক্রবার রাতে আবারও আজিজ ববিতাকে নিতে শশুর বাড়ি আসলে ববিতা বাড়িতে না থাকায় তাকে তার শাশুড়ী চলে যেতে বলে। এরই ধারাবাহিকতায় আজিজ রাতেই তার শশুরের আবাদের প্রায় তিন পাখি ক্ষেতে টমেটো ও ভুট্রা ক্ষেতের গাছ কেটে ফেলে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে বখতিয়ার বলেন, আমার মেয়েকে মিথ্যা বলে বিয়ে করেছে আজিজ৷ এখন মেয়ে তার বাড়িতে যেতে চায় না। আর এ কারণেই এমন ক্ষতি করেছে জামাই আজিজ। আমি এর বিচার চাই।জামাই আজিজের সাথে মুঠোফোন কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন আমার স্ত্রীকে আমার কাছে না দিলে আরও বেশি ক্ষতি করবো। আর তার নেয়েকেই আমি মেরে ফেলবো।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com