1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

আংকেল, আপনাদের অতিরিক্ত লাভের কারণে বাবার অনেক কষ্ট হয়’, বাজারে শিক্ষার্থীদের প্ল্যাকার্ড প্রদর্শন

মিয়া রোমান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে
আংকেল, দাম বাড়াবেন না, আমাদের অনেক কষ্ট হয়’, ‘আংকেল, আপনাদের অতিরিক্ত লাভের টাকা জোগান দিতে আমার বাবার অনেক কষ্ট হয়’, ‘দাম বাড়িয়ে রমজানের পবিত্রতা নষ্ট করবেন না।’ ফরিদপুরে জেলা প্রশাসনের বাজার মনিটরিংয়ের সময় এ ধরনের বিভিন্ন লেখা সংবলিত প্ল্যাকার্ড বহন করে শিক্ষার্থীরা।
আজ সোমবার দুপুরে শহরের বিভিন্ন বাজার ও শপিং মল মনিটরিং করে জেলা প্রশাসনের একটি দল। এ সময় শহরের ময়েজউদ্দিন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এসব প্ল্যাকার্ড প্রদর্শন করে।
বাজার মনিটরিং টিম শহরের নিউমার্কেট এলাকায় ফলের দোকান, পোশাকের দোকান, মুদিদোকান, কাঁচাবাজার, বারি প্লাজা শপিং মল, মাছরাঙা সুপার শপ, আড়ং শপিং মল ঘুরে ঘুরে দাম যাচাই করেন। এ সময় নিত্যপণ্য অতিরিক্ত দামে বিক্রি করায় জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার ব্যবসায়ীদের সতর্ক করেন।
পরে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘আমরা গরম মসলাসহ কয়েকটি পণ্যের অত্যধিক দাম পেয়েছি। এসব কেউ অতিরিক্ত দামে বিক্রি করলে আগামীকাল থেকে মোবাইল কোর্টের অভিযান শুরু হবে। রমজান উপলক্ষে কোনো জিনিস অতিরিক্ত দামে বিক্রি করা হলে কঠিন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জেলা প্রশাসক আরও বলেন, প্রতিটি বাজারে সাদাপোশাকে পুলিশ ও গোয়েন্দা সংস্থার লোকজন কাজ করছে। যখন যেখানে অনিয়ম চোখে পড়বে, তখনই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com