বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার আদায়, নারী সক্ষমতা বৃদ্ধি এবং অবহেলিত জনপদের উন্নয়নে মোসাঃ খাদিজা আক্তার দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মোঃ রিয়াজুর হক রাজু (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) এর সহধর্মিণী। তাঁর পারিবারিক ও সামাজিক সুখ্যাতির কারণে রামনা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ভোটারদের মাঝে ব্যাপক ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রার্থী মোসাঃ খাদিজা আক্তার জানান নির্বাচিত হলে এলাকার হতদরিদ্র ও পিছিয়ে পড়া নারীদের জীবনমান উন্নয়ন, সরকারি বিভিন্ন সহায়তা ও সুযোগ-সুবিধা শতভাগ স্বচ্ছতার সাথে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এছাড়া এলাকায় সুশাসন প্রতিষ্ঠা ও জনসেবায় নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আসন্ন এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি রামনা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত ভোটার, মুরুব্বি, তরুণ সমাজ ও মা-বোনদের নিকট দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন প্রার্থনা করেছেন।