নওগাঁর ধামইরহাট উপজেলায় সাত হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা ফসলের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলা পরিষদ চত্বরে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী মো. নুরন্নবী খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার কুন্ডু, উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর রাব্বি প্রমুখ। ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় একজন কৃষককে ১ কেজি সরিষা বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হবে। এ কর্মসূচির আওতায় উপজেলার মোট সাত হাজার জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।




